ঢাকা: ওয়ালটন মোটরসাইকেল সুপার সেভেন সার্ভিসেস কাবাডি লিগে জিতেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার কাবাডি স্টেডিয়ামে সুপার ফোরের প্রথম খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি লোনাসহ ১৬-৭ পয়েন্টে বাংলাদেশ পুলিশকে হারায়। দ্বিতীয় খেলায় বাংলাদেশ সেনাবাহিনী একটি লোনাসহ ২০-৮ পয়েন্টে হারায় বাংলাদেশ নৌবাহিনীকে।
সুপার ফোরের প্রথম খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ নৌবাহিনী এবং সেনাবাহিনী ও পুলিশ মুখোমুখি হবে।
বাংলাদশে সময়: ২১১৯ ঘণ্টা, নভম্বের ২৩, ২০১২
এএইচব/িসম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস