৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৬:০৭ এএম BDST banglanew24
03 Feb 2013   06:56:58 PM   Sunday BdST
E-mail this

সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু


ডেস্ক নিউজ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু

ঢাকা: সারাদেশে একযোগে রোববার থেকে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের দাখিল ও ভোকেশনাল (কারিগরী) পরীক্ষা।

প্রথম দিনেই পৃথক দুই কেন্দ্রের আট শিক্ষার্থী বহিস্কার, চার শিক্ষককে বহিস্কার ও কিছু সংখ্যক পরীক্ষার্থীর অনুপস্থিতির ঘটনা বাদে শান্তিপূর্ণভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রোববার পরীক্ষার প্রথম দিনে সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।

এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার প্রথম দিনের ঘটনা নিয়ে আমাদের বিভিন্ন জেলা উপজেলা প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্য নিয়ে এ প্রতিবেদন:

ভোলা প্রতিনিধি জানান, জেলার ৩০ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এবছর ১১টি এসএসসি, ১১টি দাখিল ও ৮টি ভোকেশনাল কেন্দ্রে এ পরীক্ষা মোট ১৩ হাজার ৬ শত ৭৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এরমধ্যে এসএসসিতে ৮ হাজার ৮২ জন,  দাখিলে ৫ হাজার ৪৪ জন ও ভোকেশনালে ৫৪৭ জন।  

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, জেলায় ২৩ টি কেন্দ্রে এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ হাজার ৮’শ ৮৯ জন। জেলা প্রশাসনের কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন সহ শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন।

হবিগঞ্জ প্রতিনিধি জানান, জেলায় শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষায় মোট ১০ হাজার ২’শ ৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ হাজার ২ শ ৪৫ জন অংশ নিয়েছে। ২৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এরমধ্যে দাখিলে ২ হাজার ৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ হাজার ৯ শ ৯৫ জন। অনুপস্থিত ছিল ১১ জন। ভোকেশনালে ৪ শ ১০ জনের মধ্যে ৪ শ ৮ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ২ জন।

কিশোরগঞ্জ প্রতিনিধি জানান,  জেলায় মোট পরীক্ষার্থী ছিল ২২ হাজার ৫৯৩ জন। এসএসসি, দাখিল ও কারিগরি মিলিয়ে ৩৭ টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে।  এরমধ্যে এসএসসির ১৪ টি কেন্দ্রে ১৬ হাজার ৪১১ জন , দাখিল ১২ টি কেন্দ্রে ৪ হাজার ২৩২ জন ও কারিগরি ১১ টি কেন্দ্রে ১ হাজার ৯৫০ জন।

কুষ্টিয়া প্রতিনিধি জানান, এসএসসিতে ১২ হাজার ৪৮৭ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৩৮ জন।  ভোকেশনালে ১৫২৯ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১৫ জন। দাখিলে ১৬০০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১৩ জন। তবে জেলার মিরপুর উপজেলার বলিদাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে নকল করার অপরাধে ৫ পরীক্ষার্থীকে বহিস্কার করেছেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান।

মাগুরা প্রতিনিধি জানান, এ বছর সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশের অঙ্গীকার নিয়ে জেলার ৪ টি উপজেলার মোট ২৮ টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় মোট ১০ হাজার ৯৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এরমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ১৫টি, দাখিল এ ৭টি ও এসএসসি ভোকেশনালে ৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পাবনা প্রতিনিধি জানান, জেলার ৫০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবছর মোট পরীর্ক্ষাথীর সংখ্যা ২১ হাজার ৬শ’ জন। এরমধ্যে এসএসসিতে ২৫টি কেন্দ্রে  ১৫ হাজার ৫শ’ জন, দাখিলে ১১টি কেন্দ্রে ৩ হাজার ৮শ’ জন এবং কারিগরীতে ১৪টি কেন্দ্রে ২ হাজার ৩শ’ জন পরীর্ক্ষাথী অংশ নিচ্ছে।

পীরগাছা (রংপুর) সংবাদদাতা জানান, উপজেলায় প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে হয়েছে। তবে দায়িত্বে অবহেলার অভিযোগে পীরগাছা জেএন মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের তিন কক্ষ পরিদর্শককে বহিস্কার করা হয়েছে।

ওই কেন্দ্রের ৩০১ নং কক্ষে ১২টা ২০ মিনিটে পরীক্ষার্থীদের মধ্যে বাংলা নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র সরবরাহ না করে তারা ১২টা ৩০ মিনিটে প্রশ্নপত্র সরবরাহ করেন।  এরা হলেন, তাপস চন্দ্র সাহা, সাবিনা ইয়াসমিন ও মিজানুর রহমান।

রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীতে ১১হাজার ১শ ৮৩ জন পরীক্ষাথী অংশগ্রহণ করছে। জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল জানিয়েছেন, এসসিসিতে ৮হাজার ২শত ২৪, ভোকেশনালে ৮শত ৭২, দাখিলে ২ হাজার ৮৭ জন পরীক্ষা দিচ্ছে। তিনি আরও জানান, পরীক্ষা ও উত্তর পত্রের নিরাপত্তা বিধান, ভিজিলেন্স টিম গঠন, সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষার জন্য সর্বপ্রকারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

নীলফামারী  প্রতিনিধি জানান, নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা জানায়, এসএসসিতে জেলার ১৭টি কেন্দ্রে ৯৩৩৪ জন, দাখিলের ৬টি কেন্দ্রে ২৪৪১ জন, এসএসসি ভোকেশনালের ৬ কেন্দ্রে ৯৯৩ জন এবং দাখিল ভোকেশনালের ২ কেন্দ্রে ৬৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তবে প্রথমদিনে ৫৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এরমধ্যে এসএসসিতে ১৭জন, দাখিলে ২৭জন, এসএসসি ভোকেশনালে ১০জন এবং দাখিল ভোকেশনালে ৪জন।

সুনামগঞ্জ প্রতিনিধি জানান, ২৩ টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় ৯ হাজার ৭ শত ৬৬ জন পরীর্ক্ষাথীর মধ্যে মধ্যে অংশ নেয়ে ৯ হাজার ৭ শত ৪৮ জন।  অনুপস্থিত ছিল ১৮ জন। জেলা প্রশাসকের শিক্ষা কল্যাণ শাখা জানায়, ১১ টি উপজেলার ১২ টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি  জানান, জেলায় ১৩ হাজার ৭ শ ৪২ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে এসএসসির ১৯ টি কেন্দ্রে ৯ হাজার ৮শ ৮০ জন, দাখিলে ৭টি কেন্দ্রে ২ হাজার ৩শ জন ও ভোকেশনাল ৮ টি কেন্দ্রে ১ হাজার ৫শ ৬২ জন ছাত্র-ছাত্রী  রয়েছে।

বাউফল সংবাদদাতা জানান, পটুয়াখালীর বাউফলে ৭টি কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ২ হাজার ৯৯৬ জন পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে বাউফল কেন্দ্রে ৯৭৩, কালিশুরী কেন্দ্রে ৭০৮, বগা কেন্দ্রে ৬৭১ এবং কালাইয়া কেন্দ্রে ৪৩৫ জন। এছাড়া ভোকেশরালে কাছিপাড়া কলেজ কেন্দ্রে ৬৬ জন এবং বাউফল ভেন্যুতে ১৪৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

জামালপুর প্রতিনিধি জানান, পরীক্ষা চলাকালে দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র দাখিল মাদরাসা কেন্দ্রে নকলের অভিযোগে ৩ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। প্রথমদিনে এসএসসিতে ১০২ জন, ভোকেশনালে ৩২ জন এবং দাখিলে ৮৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। জেলায় এবার মোট ২০ হাজার ৬শ’ ২৩ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে।

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি জানান,
এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালনে অবহেলায় এক মাদ্রাসার শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। আগড়ঘাটা কেন্দ্রের হাবিবনগর মাদ্রাসায় পরীক্ষা চলাচালে কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এক পরীক্ষার্থীকে অন্যজনের খাতা দেখার অপরাধে ১০ মিনিট খাতা আটকে রাখেন। কিন্তু ওই শিক্ষক কর্মকর্তা বের হওয়া মাত্র খাতাটি ফেরত দিয়ে দেন। এর পরপরই উপজেলা নির্বাহী অফিসার হল পরিদর্শনে গিয়ে বিষয়টি ধার পড়লে তাকে বহিস্কার করেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৩
সম্পাদনা: সোহেলু্র রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান