৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১০:০৬ এএম BDST banglanew24
21 Jun 2012   01:15:22 PM   Thursday BdST
E-mail this

‘বসুন্ধরা গ্রুপ ধারাবাহিকভাবে লভ্যাংশ দিয়ে উদাহরণ সৃষ্টি করেছে’


সেরাজুল ইসলাম সিরাজ, মাহবুবুর রহমান মুন্না ও মনিরুল ইসলাম দুলু
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘বসুন্ধরা গ্রুপ ধারাবাহিকভাবে লভ্যাংশ দিয়ে উদাহরণ সৃষ্টি করেছে’
ছবি : নাজমুল হাসান /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মংলা শিল্পাঞ্চল থেকে: বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ব্যবসায়ীদের জন্য উদাহরণ হতে পারেন। দেশের অনেক প্রতিষ্ঠান শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়না। কিন্তু বসুন্ধরা গ্রুপ ধারাবাহিকভাবে লভ্যাংশ দিয়ে উদাহরণ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন মেঘনা সিমেন্ট মিলসের শেয়ারহোল্ডার জাহাঙ্গীর হোসেন।

বৃহস্পতিবার মংলা শিল্পাঞ্চলে মেঘনা সিমেন্টের বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর হোসেন বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শেয়ারহোল্ডারদের যেভাবে লভ্যাংশ দিচ্ছেন। এর কারণে বসুন্ধরা গ্রুপের প্রতি সাধারণ শেয়ারহোল্ডারদের দিন দিন আস্থা বাড়ছে।

তিনি বলেন, কোম্পানির মূলধনের সুচক নিচের দিকে থাকলে লভ্যাংশে সুচকে এগিয়ে আছে। আমরা আশা করবো আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

শেয়ারহোল্ডার সাহেদ আলী বলেন, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে মেঘনা সিমেন্টের ব্যাপক চাহিদা রয়েছে। এই চাহিদা পুরণের জন্য সিমেন্টের সরবরাহ আরো বাড়াতে হবে।

মেঘনা সিমেন্টকে সারাদেশে গ্রাহকদে হাতের নাগালে পৌঁছে দেওয়ার জন্য তিনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানান।

আইসিবি খুলনা শাখার উপ-মহাব্যবস্থাপক রুহুল আমিন বলেন, গত কয়েক বছর ধরে দেশের পুঁজিবাজার ক্রান্তিকাল পার করছে। এ বছরেও সেই ধারা অব্যহত রয়েছে। পুজিবাজারের ক্রান্তিকাল সত্ত্বেও বসুন্ধরা গ্রুপ শেয়ারহোল্ডারদের হতাশ করেনি।

এই পরিস্থিতির পরেও শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ায় আমি বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জুন ২১, ২০১২
ইএস./সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান