৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৯:০৬ পিএম BDST banglanew24
12 Jun 2012   03:58:41 PM   Tuesday BdST
E-mail this

রিহ্যাব সামার ফেয়ার শুরু বৃহস্পতিবার


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রিহ্যাব সামার ফেয়ার শুরু বৃহস্পতিবার
ছবি: রাজীব /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : ১৪ জুন বৃহস্পতিবার শুরু হচ্ছে রিহ্যাব সমার ফেয়ার ২০১২। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসছে দেশের ফ্ল্যাট ও জমির এই বৃহত্তম মেলা।

১৪ থেকে ১৭ জুন পর্যন্ত ৪ দিনব্যাপী এ চলবে মেলা। মেলায় একজন প্রবেশ করতে ৫০ টাকা আর একাধিক ব্যক্তিকে ১০০ টাকার টিকেট নিয়ে প্রবেশ করতে হবে।
 
বৃহস্পতিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফ্রেমে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক এবং সম্মানিত অতিথি থাকবেন গৃহায়ন ও গণপূর্ত সচিব খন্দকার শওকত হোসেন।

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর‌্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। ১৫ থেকে ১৭ জুন প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে।

এবারের মেলায় ১৬৬টি স্টল থাকবে। এর মধ্যে ১৬১টি রিয়েল এস্টেট কোম্পানি ও ৫টি বিল্ডিং ম্যাটেরিয়াল প্রতিষ্ঠান থাকবে। এবারের মেলায় ইস্ট ওয়েস্ট প্রপার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেডসহ ১৫টি প্রতিষ্ঠান কো–স্পন্সর রয়েছে।

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি সুলতানা শাহেদা ইসলাম, সহ-সভাপতি আব্দুর রহিম খান, সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরী, ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রবিউল হক, কো-চেয়ারম্যান মো. জহির আহমেদ, রিহ্যাব সামার ফেয়ার-২০১২ এর আহ্বায়ক সাঈদ নজরুল ইসলাম বিদ্যুৎ, প্রেস, মিডিয়া প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান প্রকৌশলী এম আনিসুজ্জামান ভুঁইয়া রানা প্রমুখ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি সুলতানা শাহেদা ইসলাম বলেন, রিহ্যাবের সদস্য ১১০৯টি প্রতিষ্ঠান। এই শিল্পে মন্দার কারনে ১৬১টি সদস্য প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। আর এবারের মেলায় অননুমোদিত কোনো কোম্পানিকে স্টল দেওয়া হয়নি। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান দেশের বাইরে থাকায় অংশ নিতে পারছেন না।

সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরী জানান, আবাসন মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো প্রতিবারের মতোই নিয়ে আসছে হাজারেরও বেশি প্রকল্প। ক্রেতাদের থাকছে যাচাই-বাছাইয়ের সুযোগ। তা এক ছাদের নিচেই, যা এ মেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক। এবারের মেলার মূল আয়োজন ও ব্যবস্থাপনায় রয়েছে রিহ্যাব । প্রথমবারের মতো এই মেলায় বিল্ডিং ম্যাটেরিয়াল প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রবিউল হক বলেন, এবারের ফেয়ারের একটি বিশেষ দিক হলো প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রেস ব্রিফিং । প্রেস ব্রিফিংয়ের পর র‌্যাফেল ড্র। ১৮ জুন সন্ধ্যা ৭টায় রিহ্যাবের সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে সমাপনী অধিবেশন হবে। সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে।

আয়োজকরা আরো জানান, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আবাসন শিল্পের ভূমিকা অনেক। এ সেক্টরের সঙ্গে জড়িত আছেন কয়েক লাখ দক্ষ-অদক্ষ জনবল।তারা নিজেদের চেষ্টায় এগিয়ে নিয়ে যাচ্ছে এই সেক্টরকে। তাদের উদ্দেশ্য একটাই ভোক্তাদের স্বার্থ নিশ্চিত করা। প্রতিটি প্রতিষ্ঠানেরই থাকছে নতুন নতুন প্রকল্প, সঙ্গে পুরোনোটাও থাকছে।
 
রিহ্যাবের মিডিয়া প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান প্রকৌশলী এম আনিসুজ্জামান ভুঁইয়া রানা মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বাংলানিউজকে জানান, আয়োজন অনেকটা এগিয়েছে। স্টল বসানো রাতেই শুরু হবে।

বাংলাদেশ সময় : ২১০০ ঘণ্টা, জুন ১২, ২০১২
এমআইআর/সম্পাদনা : ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর, নূরনবী সিদ্দিক সুইন ও অশোকেশ রায়, ‍অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান