৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৭:২৮ পিএম BDST banglanew24
18 Apr 2012   06:02:16 AM   Wednesday BdST
E-mail this

সিলেটে ৪০ জামায়াত নেতাকর্মীর নামে পুলিশ অ্যাসল্ট মামলা


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট : সিলেট মহানগর জামায়াতের আমীর অ্যাভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও দক্ষিণ-সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদসহ জামায়াতের ৪০ নেতা কর্মীর বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে এই মামলায় আটক করা হয়েছে এক শিবিরকর্মীকে।

সোমবার বিকেলে এএসআই আফসার উদ্দিন বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন। কোতোয়ালী থানা ওসি আতাউর রহমান রাতে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশ(এসএমপি) জানিয়েছে, পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করা এবং মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগ এনে সোমবার বিকেলে এএসআই আফসার উদ্দিন বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।
এদিকে, বুধবার ভোর রাত ৪ টায় মদিনা মার্কেট এলাকার একটি মেসে তল্লাসী চালিয়ে এক শিবির কর্মীকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির কর্মকর্তারা। তবে তার নাম ঠিকানা পাওয়া যায়নি।

মামলায় জামায়াতের কেন্দ্রীয় নেতা ও মহানগরী আমীর মাহবুব জুবায়ের, মাওলানা লোকমানসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করতে এসআই হাদিউল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।
কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান বাংলানিউজকে বলেন,  রোববার দুপুরে জামায়াত নেতাকর্মীরা বন্দর বাজার পেপার পয়েন্টে মিছিলটি বের করে।

বাংলাদেশ সময় : ০৫৫৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২

প্রতিবেদন: সাব্বির আহমদ / সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর; আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান