৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ১১:৩২ এএম BDST banglanew24
26 Jul 2012   06:07:47 PM   Thursday BdST
E-mail this

পাটকল করপোরেশনের চেয়ারম্যান হলেন মেজর জেনারেল হুমায়ুন খালেদ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পাটকল করপোরেশনের চেয়ারম্যান হিসেবে অবসরোত্তর ছুটিতে থাকা মেজর জেনারেল হুমায়ুন খালেদকে দুই বছরের চুক্তিতে নিয়োগ করা হয়েছে।

এছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-রাকাব’র ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমারের চুক্তি বাতিল করা হয়েছে। তবে রাকাব ব্যবস্থাপনা পরিচালকের আবেদনের প্রেক্ষিতে তার চুক্তি বাতিল করা হয়।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করে।

পৃথক আদেশে শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজের চুক্তির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। গত ১৭ মে অথবা তার যোগদানের দিন থেকে এ চুক্তি কার্যকর হবে।

উপসচিব পর্যায়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব মীর নজরুল ইসলামকে ওএসডি করে ‘মৈত্রী শিল্প সংস্থা’র পরিচালক (ব্যবস্থাপনা ও বিপনন) পদে দায়িত্ব পালনের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

‘১০টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন’ প্রকল্পের প্রকল্প পরিচালক পদে কর্মরত উপসচিব এএইচএম সামসুজ্জামানকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খুরশীদ ইকবাল রেজভী।

প্রেষণে নিয়োগ পাওয়া ঢাকা ওয়াসার সচিব মো. মজিবুর রহমান মামুনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অপরদিকে কাজী ওয়াছি উদ্দিনকে ঢাকা ওয়াসার ম্যাজিস্ট্রেটকে সচিব পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১২
এসএমএ/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান