৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৫:৫৫ পিএম BDST banglanew24
21 Jun 2012   04:08:54 PM   Thursday BdST
E-mail this

কোচিং-এ রাজী না হওয়ায় ১০ ছাত্রকে বেধড়ক পিটুনী


কুষ্টিয়া প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া : কোচিং করতে রাজি না হওয়ায় কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের বেধড়ক পিটিয়েছেন কলেজ অধ্যক্ষ।

এতে কমপক্ষে ১০ ছাত্র গুরুতর আহত হয়েছে। আহতদের পুলিশ লাইন ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় ছাত্রদের ওপর এ অমানবিক নির্যাতন চালানো হয়।

এদিকে, ছাত্রদের ওপর এমন অমানবিক নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অধ্যক্ষের অপসারণসহ তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন অভিভাবকরা।

এ বিষয়ে ছাত্র ও অভিভাবকদের অভিযোগ-  বেশ কয়েকদিন ধরে অধ্যক্ষ আবু দারদা মো. আরিফ বিল্লাহ ছাত্রদের কোচিং করতে চাপ সৃষ্টি করে আসছিলেন।

এতে শিক্ষার্থীরা অসম্মতি প্রকাশ করায় সকালে লাঠি দিয়ে বেধড়ক পেটান অধ্যক্ষ।  

এ খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে অন্য শিক্ষকরা সাংবাদিকদের ওপর চড়াও হন।

এ ব্যাপারে অধ্যক্ষ আবু দারদা মো. আরিফ বিল্লাহের কাছে জানতে চাওয়া হলে তিনি ছাত্রদের প্রহারের বিষয়টি স্বীকার করেছেন।

এ ঘটনার পর কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষচন্দ্র সাহা ঘটনাস্থলে গিয়েছেন। তিনি দোষী শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।  

বাংলাদেশ সময় : ১৫৫৫ ঘণ্টা,  জুন ২১,  ২০১২
সম্পাদনা : নাজিম উদ দৌলা সাদি, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান