 |
| ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ হকি লিগে একের পর এক গোল উৎসব করছে আবাহনী। বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশকে ৯-১ গোলে হারিয়েছে আকাশি-নীলরা। অপর ম্যাচে সোনালী ব্যাংক ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ স্পোর্টিংকে।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম খেলা হয় সোনালী ব্যাংক ও বাংলাদেশ স্পোর্টিংয়ের মধ্যে। খেলার ১১ মিনিটে এগিয়ে যায় সোনালী ব্যাংক। মোহাম্মদ ইমরান গোলটি করেন। এর পর রানা যুবায়ের ১৩ ও ৫১ মিনিটে এবং খাইরুল আমিন ২৩ মিনিটে বাকি তিন গোল করেন। বাংলাদেশ স্পোর্টিংয়ের পক্ষে শ্রী গুরুন্দর সিং ২৮ ও ৪০ দুটি গোল শোধ দেন।
অপর খেলায় ফেভারিট আবাহনী গোল উৎসব করেছে পুলিশের বিপক্ষে। ক্লাব কাপ রানার্সআপ দলটি গুনে গুনে পুলিশের পোস্টে ৯টি গোল দিয়েছে। তাদের কাসিম আলী তিনটি, হাসান যুবায়ের নিলয়, ইকবাল নাদির প্রিন্স দুটি করে, সাব্বির আহমেদ খান ও ইয়ামিন হোসেন একটি করে গোল করেন। পুলিশের পক্ষে একমাত্র গোলটি করেন আমাস্ট্রং রানা দাস।
শুক্রবার আবাহনী খেলবে আজাদ স্পোর্টিংয়ের সঙ্গে। ঊষা ক্রীড়া চক্র খেলবে ওয়ারী ক্লাবের বিপরীতে।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
এসএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর