কুষ্টিয়া: “সবুজ নগর, সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার কুষ্টিয়ার কালেক্টরেট চত্বরে ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে ।
সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি কুষ্টিয়ার জেলা প্রশাসক বনমালী ভৌমিক মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী ড. মহিউদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা হুসাইন মোহাম্মদ নিশাদ উপস্থিত ছিলেন।
এর আগে শহরের পাবলিক লাইব্রেরি চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু, নিউজরুম এডিটর