৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৩:৩৮ পিএম BDST banglanew24
16 Jun 2012   04:29:49 PM   Saturday BdST
E-mail this

দিনমজুরের দৈনিক আয়ে ১০/১১ কেজি চাল কেনা যায়: খাদ্যমন্ত্রী


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দিনমজুরের দৈনিক আয়ে ১০/১১ কেজি চাল কেনা যায়: খাদ্যমন্ত্রী

ঢাকা: ‘বিশ্বের যেকোন দেশের তুলনায় বাংলাদেশে চালের দাম কম’ দাবি করে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বর্তমানে গ্রামীণ অর্থনীতি অনেক শক্তিশালী হয়েছে। গ্রামের একজন দিনমজুরের আয় প্রতিদিন প্রায় ৪০০ টাকা। এ টাকা দিয়ে প্রায় ১০-১১ কেজি চাল কেনা যায়।’
 
শনিবার খিলগাঁও ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে চালের দাম কম হওয়ায় গ্রামের একজন দিনমজুরও তার সন্তানকে স্কুলে পাঠানোর সুযোগ পাচ্ছেন। এ সুযোগ কাজে লাগিয়ে একটি শিক্ষিত জাতি গঠন করতে হবে।’

‘সামাজিক অগ্রগতি অর্জন ও দারিদ্র বিমোচনের ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে’ আব্দুর রাজ্জাক বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য, শিশু ও মাতৃমৃত্যুসহ বিভিন্ন সূচকের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান অনেক ভাল।’

তিনি বলেন, ‘যে দেশের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, সে দেশের মানুষ পিছিয়ে থাকতে পারে না। জাতিকে শিক্ষিত করা গেলে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়া সহজ হবে।’

মন্ত্রী বলেন, ‘আজকের শিশুরাই আগামী দিনে দেশ পরিচালনা করবে। তাই তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শ্রেণীকক্ষে পাঠদানের সঙ্গে সঙ্গে সহায়ক শিক্ষার প্রতিও ছাত্র-ছাত্রীদের আগ্রহী করে তুলতে হবে।’

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, স্বাধীনতা উত্তর প্রথম জাতীয় সংসদের সদস্য শিক্ষাবিদ অধ্যাপক শামীম শিশির, ইবাইস ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড. মশিউর রহমান, বিদ্যালয়ের সমন্বয়কারী মো. আব্দুর রাজ্জাক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ।
পরে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী। সবশেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

বাংলাদেশ সময় ১৫৫০ ঘণ্টা, জুন ১৬, ২০১২
এমএন/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউট‍পুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান