সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় ফুটবল খেলতে গিয়ে শুক্রবার বিকেলে হাশেম আলী (৫৫) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে।
তিনি রাজশাহী জেলার চারঘাটা উপজেলার বাঁকড়া গ্রামের মৃত নবীর উদ্দীনের ছেলে।
তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা মুসলিম এইড’র তালা অফিসের অধিনে বন্যায় ক্ষতিগ্রস্তদের জরুরি পুনর্বাসন সহযোগিতা প্রকল্পের আওতায় ইউনিয়ন সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার বিকেলে তালা সরকারি কলেজ ফুটবল মাঠে তালা বাজার বণিক সমিতি ও তালায় কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা মুসলিম এইড-ইউকে এর মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলা চলাকালীন হাশেম আলী অসুস্থ্য হয়ে পড়েন। দ্রুত তাকে চিকিৎসার জন্য তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ২১ ২০১২
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর