১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৮:২৮ এএম BDST banglanew24
05 Oct 2012   08:14:38 PM   Friday BdST
E-mail this

৫ ফুট ১০ইঞ্চি নাটকে মোশারফ করিম


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
৫ ফুট ১০ইঞ্চি নাটকে মোশারফ করিম

নিজের উচ্চতা নিয়ে বেশ বিপাকে পড়েছেন মোশারফ করিম। নানান জায়গায় তার উচ্চতার জন্য বিব্রত  হতে হয়।

বিয়ের জন্য মেয়ে দেখতে রেস্টেুরেন্ট গেলে ৫ফুট ৬ ইঞ্চি উচ্চতার পাত্রী তাকে বেশ অপমান করে। অপমানিত হয়ে মোশারফ করিম করিম সিদ্ধান্ত নেন যেভাবেই হোক তাকে ৫ ফুট ১০ইঞ্চি হতেই হবে।

আর লম্বা মেয়ে ছাড়া বিয়ে করবেন না। ভবিষ্যৎ বংশধরদের কথা চিন্তা করে জেসিকাকেও দুরে সরিয়ে দেন। কারণ জেসিকাকে বিয়ে করলে তার বংশধররা বাটুল হয়ে জন্মাবে। শুরু হয় তার লম্বা হওয়ার নানান প্রক্রিয়া। 

তাই গাছে ঝোলা থেকে শুরু, ডাক্তার-কবিরাজ এমনটি মুচির কাছ থেকে ৩ ইঞ্চি হাইহিল জুতাও তৈরি করে নেন।

কিন্তু ৫ ফুট ১০ইঞ্চি হতে যে আরো অনেক দেরি। অনেক বৃথা চেষ্টার পর মোশারফ করিমের বোধোদয় হয়।

কারণ অনেক খাটো লোকই আছেন যারা পৃথিবীর স্কলার। ম্যারাডোনা, হিটলার, চে-গুয়েভার, চার্লি চ্যাপলিনদের মতো অনেকেই আছেন যারা তার মত খাটো।

ঈদের জন্য নির্মিত এমনই একটি চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম। মেজবাহ্ উদ্দিন সুমনের রচনায় ৫ ফুট ১০ইঞ্চি নাটকটি পরিচালনা করবেন শাহজাদা মামুন।

মোহাম্মদ বোরহান খাঁন প্রযোজিত ঈদের এই বিশেষ নাটকে মোশারফ করিম ছাড়াও আরো অভিনয় করবেন মাসিয়াত, রাখি, সৈয়দ দুলাল, রাশেদসহ আরো অনেকে।

বাঁধন ড্রিম ভিশন পরিবেশিত এ নাটকটি আসন্ন্ ঈদে স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান