১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৫:০৫ এএম BDST banglanew24
29 Nov 2012   11:20:51 AM   Thursday BdST
E-mail this

ডুবতে বসেছে গ্রীন ডেল্টা হাউজিং!


বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ডুবতে বসেছে গ্রীন ডেল্টা হাউজিং!

অব্যাহত ক্রেতা প্রতারণার পর এবার সত্যিই ডুবতে বসেছে গ্রীন ডেল্টা হাউজিং নামের প্রতিষ্ঠানটি। বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের জালিয়াতির বিভিন্ন তথ্য নিয়ে রিপোর্ট করার উদ্যোগ নেওয়ার পর প্রতারিত ক্রেতাদের শতাধিক মেইল পাওয়া গেছে। যাতে প্রতারণার অভিনব সব তথ্য পাওয়া গেছে। এই প্রতারণা চলছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, কূয়াকাটাসহ সবগুলো প্রকল্প এলাকাতেই। সরেজমিনে সেচিত্র ধরা পড়েছে বাংলানিউজের কাছেও। সবচেয়ে ভয়াবহ হচ্ছে, প্রতারণার জাল বিছিয়ে অর্থ হাতিয়ে নিয়ে প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিরা তা বিদেশে পাচার করে দিচ্ছে মর্মেও অভিযোগ রয়েছে। ধারাবাহিকভাবে সেসব ঘটনা ও প্রতারণা চিত্র তুলে ধরতে প্রতিবেদন তৈরি করছে বাংলানিউজ। যা রোববার থেকে প্রকাশিত হবে। গ্রীন ডেল্টার প্রতারণার কোনো তথ্য জানা থাকলে তা বাংলানিউজকে জানাতে ই-মেইল করুন eic@banglanews24.com- এ।

বাংলাদেশ সময় ১১১৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২

এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান