 |
| ছবি: সোহেল সরওয়ার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এমএম আলী সড়কের ইদ্রিস সেন্টারে টেলিটকের মার্কেটিং ও কাস্টমার কেয়ারের প্রধান অফিসের চুরির ঘটনায় জড়িত চোরসর্দার রহিমকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নেজাম উদ্দিন বাংলানিউজকে বলেন, “চন্দনাইশ থানা পুলিশের সহযোগিতায় নগরীর টেলিটক অফিস থেকে চুরি করা টাকাসহ রহিমকে আমরা হাতেনাতে গ্রেফতার করেছি। তার কাছ থেকে ২ লাখ টাকা পাওয়া গেছে।”
সংঘবদ্ধ এ চক্রের সঙ্গে জড়িত চোরদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এসআই।
উল্লেখ্য, গত ৮ আগস্ট টেলিটকের মার্কেটিং ও কাস্টমার কেয়ারের প্রধান অফিসে চুরির ঘটনা ঘটে। ইদ্রিস সেন্টারের তৃতীয় তলার ওই অফিস থেকে চোরেরা ৩টি ড্রয়ার ভেঙে নগদ টাকা নিয়ে যায়। তবে কয়েক কোটি টাকার মোবাইল ফোন কার্ড, ২টি ল্যাপটপ ও ২ মোবাইলসেট অক্ষত অবস্থায় ছিল।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১২
এআরএম/সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর; এনএস