১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১২:৩৯ পিএম BDST banglanew24
24 May 2012   09:41:49 PM   Thursday BdST
E-mail this

সিটি করপোরেশনের দাবিতে রংপুর পৌর কার্যালয় ঘেরাও


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: সিটি করপোরেশন ঘোষণার দাবিতে বৃহস্পতিবার দুপুরে রংপুর পৌরসভা কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন সিটি করপোরেশন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা।

একই দাবিতে শনিবার রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে নেতারা।

পৌর কার্যালয় ঘেরাও উপলক্ষে দুপুরে সিটি করপোরেশন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা রংপুর প্রেসক্লাব চত্বরে সমবেত হতে থাকেন।

তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোস্তাফিজার রহমান মোস্তফা প্রমুখ।

এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে পৌরসভা কর্যালয় ঘেরাও করেন।

এ সময় বিক্ষোভকারীরা পৌরসভা লেখা সাইনবোর্ডের ওপর কাপড়ে লেখা সিটি করপোরেশনের একটি ব্যানার টানিয়ে দেয়।

মিছিলটি পৌরসভা কার্যালয়ের প্রধান ফটকে পুলিশি বাধার সম্মুখীন হলে মিছিলকারীরা ভেতরে ঢুকতে পারেনি। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সিটি করপোরেশন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শরফুদ্দিন আহমেদ ঝন্টু সভাপতিত্ব করেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদ নবী মুন্না, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা জামান ববি, কারমাইকেল কলেজের সাবেক ভাইস প্রেসিডেন্ট (ভিপি) মাহমুদ হাসান, ছাত্রনেতা নাতভীরুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান পৌর মেয়র ও জাতীয় পার্টি নেতা আব্দুর রউফ মানিক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ম্যানেজ করে সিটি করপোরেশন বাস্তবায়নে বাধা সৃষ্টি করছেন।

তার দুর্নীতি, অনিয়মের কারণে পৌর এলাকার উন্নয়নমূলক কাজ মুখ থুবড়ে পড়েছে। ৯ বছর ধরে ক্ষমতা আগলে রেখে তিনি পৌরসভায় লুটপাটের রাজত্ব কায়েম করেছেন বলে বক্তারা অভিযোগ করেন।

পৌর মেয়রকে পদত্যাগের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বর্তমান পৌর মেয়র স্বেচ্ছায় যদি পদত্যাগ না করেন তাহলে রংপুর সিটি করপোরেশন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা দুর্বার গণআন্দোলন গড়ে তুলবেন।

প্রসঙ্গত, গত বছর ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, রংপুরকে সিটি করপোরেশন ঘোষণা করা হবে।

এ প্রতিশ্রুতির দেড় বছর পার হয়ে গেলেও এ ব্যাপারে কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। ফলে বিভিন্ন সংগঠন রংপুরকে সিটি করপোরেশন ঘোষণার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, মে ২৪, ২০১২
সাজ্জাদ হোসেন বাপ্পী/সম্পাদনা: নাজিম উদ দৌলা সাদি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান