৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৩:৫২ পিএম BDST banglanew24
21 Nov 2012   11:35:34 AM   Wednesday BdST
E-mail this

বেঁচে ওঠার আশায়...


অমিয় দত্ত ভৌমিক, ওয়েব এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বেঁচে ওঠার আশায়...

মস্কো : মহিলা বড় আশায় বুক বেঁধেছিলেন তার মৃত স্বামী একদিন ফের বেঁচে উঠবেন। এ বিশ্বাস নিয়ে টানা তিন বছর বাড়িতেই  স্বামীর মৃতদেহ আগলে রেখেছিলেন রিয়া নভোস্তি।

এদিকে দেহের মাংশ ঝরে কংকাল বেড়িয়ে গেছে। তবুও আশা ছাড়েননি নভোস্তি। তাই তিনি মমির মত প্যাক করে বাড়িতে মৃতদেহটি রেখে দিয়েছিলেন। ছেলে-মেয়েদের নির্দেশ দিয়েছিলেন, তাদের বাবার সঙ্গে প্রতিনিয়ত কথা বলতে এবং খাওয়াতে। ছেলে মেয়েরাও মায়ের নির্দেশ শিরোধার্য করে প্রতিনিয়ত অক্ষরে অক্ষরে তা পালন করে চলেছে।

ঘটনার তিন বছর বাদে বিষয়টি জানতে পারে দুই মিশনারি। তাঁরাই ওই মহিলার ছেলে-মেয়েদের সঙ্গে নিয়ে সেমিব্রাটোভা গ্রামে যান। তারা কঙ্কালসার দেহটি উদ্ধার করে মস্কোর পার্শ্ববর্তী একটি গ্রামের জলাশয়ে ফেলে দেন। পুলিশ ঘটনা শুনে দেহ উদ্ধারের পর তদন্তে নেমে এই চাঞ্চল্যকর তথ্য পায়।

তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, রিয়া নভোস্তি নামে ওই মহিলা স্থানীয় একটি মিশনারি স্কুলের শিক্ষিকা। ২০০৯ সালে তার স্বামী অসুস্থ হয়ে মারা যান। সেই থেকে স্বামীর দেহকে তিনি একটি প্লাস্টিকের ব্যাগে মমির মতো করে বেঁধে বাড়িতে রেখে দিয়েছিলেন।
    
রিয়া নভোস্তি তদন্তকারী অফিসারদের কাছে তার বিশ্বাসের পুরো ঘটনাটি খুলে বলেন। পুলিশ অবশ্য এসব জানার পর তাকে গ্রেফতারও করেনি বা তার বিরুদ্ধে কোন মামলাও রুজু করেনি।

(বিদেশি পত্রিকা অবলম্বনে)

বাংলাদেশ সময় : ১১১১ ঘণ্টা, নভেম্বর ২১,  ২০১২
এডিবি/সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

সত‌্যি বিচিত্র!

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান