৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৯:৩১ পিএম BDST banglanew24
16 Feb 2013   10:33:52 PM   Saturday BdST
E-mail this

যে ব্যাংকে এক কর্মকর্তা


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
যে ব্যাংকে এক কর্মকর্তা

ঢাকা: পিটার ব্রেইটার জার্মানির অসাধারন এক ব্যাংক মালিক। জার্মানির গ্যামসফিল্ড গ্রামের দ্য রাইফেইসেন গ্যামসফিল্ড এগ নামে ব্যাংকটির একমাত্র মালিক ও কর্মকর্তা তিনি একাই।

জার্মানের ছোট্ট গ্রাম গ্যামসফিল্ড এর ৫০০ জনগনের জন্য এই কাজটি তিনি বেশ আনন্দ সহকারেই করে যাচ্ছেন।
গ্রামবাসীদেরকে তাদের দৈনন্দিন চাহিদা অনুযায়ী নগদ লেনদেন ও স্থানীয় ব্যবসার জন্য ক্ষুদ্র ঋণ প্রদান  ব্রেইটারের প্রতিদিনকার কর্ম। একতলা বিশিষ্ট এই ব্যাংকটি  তার বাড়ি  থেকে ২০০ মিটার দূরে অবস্থিত।
ব্যাংকটি তার কার্যক্রমকে ঐতিহ্যবাহী খুচরা লেনদেন ও একই রকম ব্যবস্যার মধ্যেই সীমাবদ্ধ রেখেছে। নেই কোনো ক্রেডিট কার্ড, শেয়ার, তহবিল ও অনলাইন ব্যাংকিংয়ের ব্যবস্থা। লেনদেন সংক্রান্ত যত রসিদ আছে সব নিজের হাতেই লেখেন পিটার।  

২০০৮ সালে বড় একটি ব্যাংক থেকে সরে এসে এখানে নিয়োজিত হওয়ার কাজটি ছিল সবচেয়ে ভালো সিদ্ধান্ত বলে জানান ব্রেইটার।

ব্রেইটার তার বাৎসরিক ছুটির দিনগুলোর কথা মনেই রাখেন না। সপ্তাহের শেষে পাহাড়ে স্কিইং করেই সে খুশি।
৪১ বছর বয়সী এই ব্যাংকার বলেন, “আমার পেশাই আমার শখ।”

তার ব্যাংকের বার্ষিক মুনাফা ৪০ হাজার ইউরোর কাছাকাছি ও সর্বোচ্চ ‌ঋণ দানের পরিমাণ ছয় লাখ ৫০ হাজার। প্রত্যেক গ্রাহকের জন্য সুদের হার একই পরিমাণ।

এই রকম ছোট ছোট ব্যাংকগুলো জার্মানির ব্যাংকিং খাতে ‍আধিপত্য ধরে রেখেছে। ব্যক্তিগত ও স্থানীয় ব্যবসায়ী গ্রাহকদের সীমিত আকারে এসব ব্যাংক ঋণ দেয়।

এ ধরনের ব্যাংকের সংখ্যা ১৯৭০ সালে ছিল সাত হাজার যা বর্তমানে কমে এক  হাজার একশ-এ নেমে এসেছে। কিন্তু রাইফেইসেন গ্যামসফিল্ডের মত সমবায় ব্যাংকগুলো দেশটির দুটি বৃহত্তম ব্যাংক ডয়েচে ও কমার্জব্যাংকের সঙ্গে পাল্লা দিয়ে চলেছে।  

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬,২০১৩
সম্পাদনা: সানজিদা সামরিন ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান