ঢাকা: টানা চতুর্থ দিনের মতো ইউরোপের শেয়ারবাজারে পতন অব্যাহত রয়েছে। জানা গেছে, ইউরোজোনের অর্থমন্ত্রীদের বৈঠকে বসার আগে গত এক দশকের মধ্যে জাপানের যন্ত্রাংশ বিক্রির অর্ডার কমে যাওয়া এবং স্প্যানিশ বন্ডের পতনের ফলে ইউরোপের শেয়ারবাজারে পতন হচ্ছে।
জার্মানির সবচেয়ে বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান মেট্রো এজি (এমইও) গত তিন বছরের মধ্যে সর্বনিম্ব মুনাফা করেছে। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওলাফ কোচ বলেন, “প্রতিষ্ঠানে বর্তমান যে খরচ হচ্ছে তা পরবর্তীতে ব্যবসায় একটি ‘গুরুত্বপূর্ণ প্রভাব’ ফেলবে।”
বিশ্বের সবচেয়ে বড় বায়ু চালিত টারবাইন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভেসতাস (বিডব্লিউএস) ওয়াইন্ড সিস্টেম তাদের শেয়ার বিক্রি করে দিতে পারে এমন খবরে ওই কোম্পানির শেয়ার ৬ দশমিক ১ শতাংশ দর হারায়। এছাড়া ইউরোপের রিক্রুটমেন্ট কোম্পানির মাইকেল পেইজ ইন্টারন্যাশনাল (এমপিআই) কোম্পানির মুনাফ কমছে এমন খবরের জের ধরে এ কোম্পানির শেয়ার ৪ দশমিক ৫ শতাংশ দাম হারিয়েছে।
লন্ডনের শেয়ারবাজার স্টক্সস ইউরোপ ৬০০ ইনডেক্স ৫ পয়েন্ট কমে ২ হাজার ৪১৮ পয়েন্টে, সুইস মার্কেটের সূচক ১২ দশমিক ৬ পয়েন্ট কমে ৬ হাজার ১৭১ পয়েন্টে, এমএস স্টকহোম ৩০ সূচক ০ দশমিক ০২ শতাংশ কমে ১ হাজার ২৩ পয়েন্টে, এইএস সূচক ০ দশমিক ৬১ পয়েন্ট কমে ৩০৯ পয়েন্টে, আইবিইএক্স ৩৫ সূচক ৭৮ দশমিক ৮০ পয়েন্ট কমে ৬ হাজার ৬৬০ পয়েন্টে, সিএসি ৪০ সূচক ৬ দশমিক ১৯ পয়েন্ট কমে ৩ হাজার ১৬২ পয়েন্টে, এফটিএসই ১০০ সূচক ১৪ দশমিক ৪২ পয়েন্ট কমে ৫ হাজার ৬৪৮ পয়েন্টে এবং ইউরো স্টক্সস ৫০ প্রাইস ইইউআর সূচক ৬ দশমিক ৫৩ পয়েন্ট কমে ২ হাজার ২২৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিকে এশিয়ার শেয়ারবাজারগুলোতে সূচকের ব্যাপক পতন লক্ষ করা গেছে। এশিয়ার প্রধান বাজারগুলোর সূচক কমেছে। যার মধ্যে জাপানের নিক্কি-২২৫ সূচক ১২৩ দশমিক ৮৭ পয়েন্ট কমে ৮ হাজার ৮৯৬ পয়েন্টে, টোকিও স্টক এক্সচেঞ্জে ৭ দশমিক ৯০ পয়েন্ট কমে ৭৬৩ পয়েন্টে, হংকংয়ের হ্যাং স্যাং সূচক ৩৭২ দশমিক ৫৫ পয়েন্ট কমে ১৯ হাজার ৪২৮ পয়েন্টে, এসঅ্যান্ডপি ২০০ সূচক ৩৯ দশমিক ৫৪ পয়েন্ট কমে ৪ হাজার ১১৮ পয়েন্টে, সাংহাই শেনঝেন সিএসআই ৩০ সূচক ৫৬ দমমিক ৫৮ পয়েন্ট কমে ২ হাজার ৪১৬ পয়েন্টে, শেনঝেং স্টক এক্সচেঞ্জের সূচক ৫২ দশমিক ৭৭ পয়েন্ট কমে ২ হাজার ১৭০ পয়েন্টে, কোরিয়া স্টক এক্সচেঞ্জ কেওএস সূচক ২২দশমিক ০৭ পয়েন্ট কমে ১ হাজার ৮৩৬ পয়েন্টে এবং ন্যাশনার স্টক এক্সচেঞ্জের সূচক ৪১ দশমিক ৮০ পয়েন্ট কমে ৫ হাজার ২৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জুলাই ০৯, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর