ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান এইচআর টেক্সটাইল কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ সেপ্টেম্বর ২০১২ সমাপ্ত অর্থবছরে শেয়াহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছেন।
কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থ বছরে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছেন। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ ফেব্রুয়ারি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ এপ্রিল সকাল ১০টায় ট্রাস্ট মিলনায়তন, ৫৪৫, পুরাতন বিমানবন্দর রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি আরও জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর ২০১২ সমাপ্ত অর্থবছরে এইচআর টেক্সটাইল কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ০৮ টাকা, মোট সম্পদমূল্য (এনএভি) ১৪ দশমিক ৯২ টাকা ও শেয়ারপ্রতি নেট অপারেটিং কেশফ্লো (এনওসিএফপিএস) ৩ দশমিক ০০ টাকা।
বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৩
এসএনএইচ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর