খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় ছাত্রলীগ কর্মীদের হামলায় উপজেলা ছাত্রদলের সভাপতি হারুন অর রশিদসহ ৩ জন আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে মাটিরাঙ্গা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত অপর ২ জন হলেন- পৌর ছাত্রদল নেতা মো. সোহেল এবং ফোরকান ঈমামী।
আহতদের মধ্যে হারুন অর রশিদকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল এবং অন্য দুই জনকে মাটিরাঙ্গা উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউছুফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জুন ০৪, ২০১২
সম্পাদনা: কামাল শাহরিয়ার, নিউজরুম এডিটর