শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়ায় উদ্বোধন করা হলো জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর স্ত্রীর নামে নির্মিত ‘মাজেদা হসপিটাল’। হাসপাতালটিতে ডায়াবেটিক, মেটানিক্স, চাইল্ড কেয়ারসহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দেওয়া হবে।
শুক্রবার বিকেলে ডেপুটি স্পিকার ও স্থানীয় সাংসদ শওকত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেসরকারি এ হাসপাতালের উদ্বোধন করেন।
এসময় অন্যদের মধ্যে ডেপুটি স্পিকারের স্ত্রী মিস মাজেদা শওকত আলী, শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবি আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।
স্থানীয় এনজিও নড়িয়া উন্নয়ন সমিতির (নুসা) নির্বাহী পরিচালক মাজেদা আলী তার নিজস্ব অর্থায়নে ৪০ শতক জমির ওপর জনগণের স্বাস্থ্য সেবার জন্য এ হাসপাতালটি নির্মাণ করেছেন।
মাজেদা শওকত আলী নিজে এ হাসপাতালের চেয়ারম্যান ও ছেলে ডা. খালেদ শওকত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৩
শহিদুজ্জামান/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর