৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ২:৪৩ পিএম BDST banglanew24
11 Aug 2012   12:53:59 AM   Saturday BdST
E-mail this

নারায়ণগঞ্জে গার্মেন্ট শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবিতে মিছিল সমাবেশ


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: ঈদের আগে সব গার্মেন্ট শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

শুক্রবার দুপুরে ফতুল্লার পঞ্চবটিস্থ বিসিক শিল্পনগরীতে মিছিল শেষে সংগঠনের কার্যালয়ের সামনে সমাবেশ করেছে নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি নুরে আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বাহারানে সুলতান বাহার, মোহাম্মদ মহসিন মিয়া, মাসুদ রানা প্রমুখ।  

সমাবেশে নেতারা বলেন, “শ্রমিকদের বেতন-বোনাস না দেওয়ার কৌশল হিসেবে কোনো কোনো গার্মেন্ট লে-অফ ঘোষণা করা হচ্ছে।”

তারা বলেন, “ঈদ এগিয়ে আসলেও অনেক গার্মেন্ট এখনও গত মাসের বেতনই পরিশোধ করেনি। তারা ২৫ রোজার মধ্যে গত মাসের বেতন, বোনাসসহ শ্রমিকদের সব পাওনা পরিশোধের দাবি জানান।”

বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান