৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ১০:৪৭ এএম BDST banglanew24
20 Jun 2012   09:57:55 PM   Wednesday BdST
E-mail this

বোয়ালমারীতে আ’লীগের তাণ্ডব: ১৫ বাড়িতে ভাঙচুর-লুট


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বোয়ালমারীতে আ’লীগের তাণ্ডব: ১৫ বাড়িতে ভাঙচুর-লুট

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে বিএনপি সমর্থকদের বাড়িতে হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা।

বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ তাণ্ডব চলাকালে ১৫টি বাড়িতে ব্যাপক ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, চতুল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ছত্তার ফকির ও বিএনপি সমর্থক পবিত্র সরকারের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

এর জের ধরে বুধবার সকালে আওয়ামী লীগ নেতা ছত্তার ফকির ও স্থানীয় ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য নাজীমউদ্দিনের নেতৃত্বে শতাধিক কর্মী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলায় চালায়।

হামলায় বিএনপি সমর্থকদের ১৫টি বাড়ি-ঘরে ভাঙচুর চালায়। এ সময় হামলাকারীরা ঘরের আসবাবপত্র, মোটরসাইকেল, টিভি, সৌর বিদ্যুতের সোলার মেশিন, সিন্দুক লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বাংলানিউজকে জানান, পর্যাপ্ত জনবল না থাকায় তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। ফলে কিছুটা ক্ষয়-ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ২০ জুন ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী ও ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান