৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৭:১৭ এএম BDST banglanew24
08 Sep 2012   09:28:59 PM   Saturday BdST
E-mail this

‘মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার ষড়যন্ত্র চলছে ’


লাবলু আনসার, কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার ষড়যন্ত্র চলছে ’

নিউইয়র্ক  : বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার ষড়যন্ত্র চলছে।  এর অংশ হিসেবে একাত্তরের যুদ্ধাপরাধীর মামলায় আটক মীর কাশেম আলীর সাথে জোট বেঁধেছেন ড. মুহম্মদ ইউনূস।

তারা ইউরোপ-আমেরিকায় হাজার কোটি টাকা বিলি করছেন একাত্তরের ঘাতক বিচার ব্যাহত করতে ও শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে অপপ্রচারে চালাতে।

এ ষড়যন্ত্রের অংশ হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে উৎখাতের জন্যেও মীর কাশেম আলী এবং ড. ইউনূস আন্তর্জাতিক মহলে ধর্না দিচ্ছেন’-এ অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির আহবায়ক এবং নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ সভাপতি নূরনবী কমান্ডার।

গত ৭ সেপ্টেম্বর রাতে (বাংলাদেশ সময় শনিবার সকালে) নিউইয়র্ক সিটির ব্রুকলিনে গ্রিন পার্টি হাউজ মিলনায়তনে চার্চ-ম্যাকডোনাল্ড ইউনিট আ’লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এ শাখার সভাপতি ইসমত হক খোকন এবং পরিচালনা করেন সেক্রেটারি মনিরুল হক সুমন।

সভার শুরুতে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত এবং শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এ শাখার ধর্ম বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাশেমের নেতৃত্বে।

গভীর রাত পর্যন্ত চলা এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে নবী কমান্ডার আরো বলেন, সুদখোর এবং একাত্তরের ঘাতকেরা এক হয়েছে বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশকে রাজাকারের অভয়ারণ্য হিসেবে পরিণত করতে।  

সমাবেশের অপর বিশেষ অতিথি মহানগর আ’লীগের সহ-সভাপতি তরুণ ব্যবসায়ী জাকারিয়া চৌধুরী বলেন, ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিনি জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন। জননেত্রী শেখ হাসিনার এ সফরের সময় একাত্তরের ঘাতক এবং তাদের পৃষ্ঠপোষক বিএনপির লোকজন নানা অপতৎপরতায় লিপ্ত হতে পারে।

এ ব্যাপারে আওয়ামী পরিবারের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাকারিয়া চৌধুরী উল্লেখ করেন, বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ রচনার জন্যে প্রবাসীদের সহায়তার দিগন্ত আরো বিস্তৃত করতে হবে। বিশেষ অতিথি মহানগর আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বিশিষ্ট নির্মাণ ব্যবসায়ী ও সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সভাপতি এন আমিন বলেছেন, সকল ভেদাভেদের উর্ধে উঠে সভানেত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফরকে সর্বাত্মক সাফল্যমন্ডিত করতে আওয়ামী পরিবারের সকলকে ইস্পাত দৃঢ় ঐক্য রচনা করতে হবে।

এ সমাবেশে আরো বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর সদস্য ডিএনসি মেম্বার খোরশেদ খন্দকার, মিরসরাই উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিন, সন্দ্বীপ উপজেলা আ’লীগের সাবেক সেক্রেটারি রফিকুল ইসলাম, মোস্তফা কামাল, মোস্তফা কামাল, মুজিবুল মাওলা, চার্চ-ম্যাকডোনাল্ড ইউনিটের সভাপতি ইসমত হক খোকন, সেক্রেটারি মনিরুল হক সুমন, ব্রুকলিন বরো কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, শিবলী সাদেক, আশরাফউদ্দিন লিটন, ফজলুল কাদের, আবুল কাশেম, জিয়াউদ্দিন কানু, মশিউল আলম জগলু প্রমুখ।

বাংলাদেশ সময় : ২১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮,  ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান