১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ২:১৩ পিএম BDST banglanew24
29 Nov 2012   08:25:00 PM   Thursday BdST
E-mail this

রাজধানীতে সামুদ্রিক খাবারের উৎসব


মফিজুল সাদিক, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাজধানীতে সামুদ্রিক খাবারের উৎসব
ছবি: আশিক /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সামুদ্রিক খাবার খেতে কার না মন চায়! আহা! নাম শুনলেই জিবে জল এসে যায়। অথচ সময় কোথা সমুদ্র পাড়ে গিয়ে খাওয়ার। নগর জীবনের যে ব্যস্ততা। তাই তো ব্যস্ত নগরবাসীর জন্য সামুদ্রিক খাবারের এক অন্যরকম উৎসবের আয়োজন করেছে নন্দিত রেস্তোরা এসকট।

বৃহস্পতিবার এ উৎসব শুরু হয়েছে রাজধানীর বারিধারায়।

বিশেষ এ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন ঢাকাস্থ থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাতুরাপোছানা ইতারং। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসকট দি রেসিডেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিএম মোশারফ হোসেন খোকা, কূটনৈতিক মিশনের সদস্যরা, করপোরেট অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরাসহ এসটক’র উর্ধ্বতনরা।

নগরীর ভোজন রসিকদের জন্য ১০ দিনব্যাপী এ আয়োজন চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত বারভিকিউ গার্ডেনে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত।

জিএম মোশারফ হোসেন খোকা বাংলানিউজকে বলেন, “মানুষ এখন অনেক স্বাস্থ্য সচেতন হয়েছেন। চেষ্টা করছেন মাংস জাতীয় খাবার পরিহার করতে। সামুদ্রিক মাছের এ আয়োজন রাজধানীর অভিজাত এলাকার মানুষকে লক্ষ্য করেই। এর সঙ্গে কূটনৈতিক মিশনগুলোর সদস্যরাও অন্যতম লক্ষ্য। তারা কোনো ধরনের সময় নষ্ট ছাড়াই মান সম্পন্ন সামুদ্রিক খাবার খেতে পারবেন।”

তিনি জানান, “শীতকে মাথায় রেখে এবারই আমাদের প্রথম আয়োজন। খাবারের ম্যেনুতে বেশির ভাগ খাবারেই রাখা হয়েছে আমাদের সমুদ্রের মাছ। কিছু দেশের বাইরে থেকেও আনা হয়েছে।”

জানুয়ারিতে মালদ্বীপের সামুদ্রিক মাছ নিয়েও উৎসব করার চিন্তার কথা জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে আয়োজনের প্রশংসা করেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাতুরাপোছানা ইতারং।    

আয়োজকরা জানান, অতিথিরা এখানে সামুদ্রিক খাবারের বিশেষ বুফে খেতে পারবেন ১৫শ’ টাকায়। আর দুজনের জন্য প্যাকেজ অফারে ৩০০ টাকা কম। অর্থাৎ আপনি আপনার প্রিয়জনকে নিয়ে ২৭শ’ টাকায় সামদ্রিক খাবারে ডিনার করতে পারবেন। একসঙ্গে ২৫ থেকে ৩০ জন বসেও খাওয়া যাবে এ খাবার। নিরিবিলি মনোরম পরিবেশের এ আয়োজনে চলে যেতে পারেন আপনিও।  

রেস্তোরার ঠিকানা: এসকট দি রেসিডেন্স, বারিধারা কূটনৈতিক এলাকা, রোড-৮, বাড়ি-১৩, ব্লক-কে। ফোন-০১৯২৬৬৩৩৮৫০/৫৮/৫৯।
 
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা,নভেম্বর ২৯,২০১২
এমএস/এসএআর/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর
eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান