১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৯:৫৮ এএম BDST banglanew24
10 Feb 2013   06:04:56 AM   Sunday BdST
E-mail this

শ্রীমঙ্গল ও কুলাউড়ায় দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শ্রীমঙ্গল ও কুলাউড়ায় দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ

মৌলভীবাজার: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলার স্থানীয় ক্যাবল অপারেটররা দিগন্ত টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দিয়েছেন।

এরমধ্যে শ্রীমঙ্গল উপজেলায় শুক্রবার থেকে ও কুলাউড়া উপজেলার রবিরবাজারের কর্মধা, টিলাগাঁও ও রাতগাঁও ইউনিয়নে শনিবার রাত থেকে সম্প্রচার বন্ধ রয়েছে।

রবিরবাজারের আরবি ক্যাবল টিভি নেটওয়ার্কের মালিক এম এ হামিদ বাংলানিউজকে জানান, শনিবার রাত থেকে তার আওতাভুক্ত তিনটি ইউনিয়নে সম্প্রচার বন্ধ রেখেছেন।

মৌলভীবাজার ক্যাবল নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন খাঁন এলিন বাংলানিউজকে জানান, সারা জেলায় ৮০ জন পরিচালক ক্যাবল ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। অনেকে এককভাবে দিগন্ত টেলিভিশনের সম্প্রচার বন্ধ রাখলেও সম্মিলিতভাবে বন্ধ রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত তারা এখনো নেননি।

তবে, একযোগে দিগন্ত টেলিভিশনের সম্প্রচার বন্ধ রাখার জন্য জেলার সব পরিচালকদের নিয়ে সভা আহ্বান করা হবে বলে জানান তিনি।

এদিকে, শ্রীমঙ্গল ক্যাবল সিস্টেমের মালিক মো. সিরাজুর রহমান দিপু বাংলানিউজকে জানান, শ্রীমঙ্গলে এই ব্যবসার সঙ্গে ২০ জন মালিক ও ১১ পরিচালক জড়িত। শাহবাগের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সবার সম্মিলিত সিদ্ধান্তে শুক্রবার থেকে সম্প্রচার বন্ধ রাখা হয়েছে।

ফলে, সেখানকার প্রায় ৫ হাজার গ্রাহক দিগন্ত টেলিভিশন দেখতে পারছেন না।

উল্লেখ্য, কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ৬দিন ধরে শাহবাগে তরুণ প্রজন্মের ডাকে চলছে অবস্থান কর্মসূচি। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার কয়েক লাখ মানুষের অংশগ্রহণে শাহবাগের জাগরণ মঞ্চে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ওই সমাবেশে প্রতিবাদকারীরা ইসলামী ব্যাংক, দিগন্ত টেলিভিশন, নয়া দিগন্তসহ জামায়াত সম্পৃক্ত সবকিছু ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

এদিকে, শ্রীমঙ্গলে দিগন্ত টেলিভিশনের সম্প্রচার বন্ধ রাখার খবর রোববার ভোর ৫টার দিকে শাহবাগের গণজাগরণ মঞ্চে ছড়িয়ে পড়লে উপস্থিত প্রতিবাদকারীরা ক্যাবল অপারেটরদের মাইকে ঘোষণার মাধ্যমে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০,২০১৩
সম্পাদনা: কামরুননাহার, নিউজরুম এডিটর
মতামত জানাতে ই-মেইল করুন: eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান