বাউফল (পটুয়াখালী): পটুয়াখলীর বাউফলে শনিবার পৃথকভাবে পানিতে ডুবে তানজিলা (৩) ও জিসান (৫) নামে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ বিষয়ে নিহত জিসানের পারিবারিক সূত্র বাংলানিউজকে জানায়, সকাল ৭টার দিকে নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামের রিপন মিয়ার ৩ বছরের মেয়ে তানজিলা খেলতে গিয়ে ঘরের পাশের পুকুরে পড়ে যায়।
পরে বাড়ির এক নারী পানি তুলতে গিয়ে পুকুরের পানিতে তানজিলাকে ভাসতে দেখে চিৎকার দেয়।
এরপর বাড়ির লোকজন তানজিলাকে পানি থেকে তুলে বাউফল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, একই ইউনিয়নের নাজিরপুর গ্রামের কাজল হাওলাদারের ছেলে জিসান (৫) বেলা সাড়ে ১১টার দিকে খেলা করার সময় বাড়ির সামনের পুকুরে পড়ে যায়।
অনেক খোঁজাখুঁজির না তাকে না পেয়ে পুকুরের পানিতে জাল ফেলে তাকে উদ্ধার করা হয়।
পানি থেকে তুলে অচেতন অবস্থায় জিসানকে বাউফল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় উভয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জুন ০২, ২০১২
সম্পাদনা: নাজিম উদ দৌলা সাদি, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর