৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৯:৩৬ পিএম BDST banglanew24
05 Jul 2012   05:11:25 PM   Thursday BdST
E-mail this

মা খুশি হলে সমাজ খুশি: এপিজে আবদুল কালাম


ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মা খুশি হলে সমাজ খুশি: এপিজে আবদুল কালাম
ছবি: জীবন আমীর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিশুদের নিয়ে এক অন্তরঙ্গ মুহূর্ত আলোচনায় ভারতের সাবেক রাষ্ট্রপতি আবুল কালাম বলেছেন, ‘যদি তুমি তোমার মা’কে খুশি করতে পারো তাহলে সমাজ খুশি হবে, আর সমাজ খুশি হলে রাজধানী (ঢাকা) খুশি হবে। আর ঢাকা খুশি হলে বাংলাদেশ খুশি হবে।’

বৃহস্পতিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে শিশুদের সঙ্গে এক অন্তরঙ্গ মুহূর্ত আলোচনায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘স্মল এইম ইজ এ ক্রাইম। তিনি বলেন, তোমার ‘এইম’ অবশ্যই অনেক বড় হওয়া উচিত। তাহলেই তুমি মহৎ হতে পারবে।

কথপোকথনের শুরুতেই কালাম প্রায় একশ স্কুল শিক্ষাথী প্রশ্ন করেন, তারা বৈদুত্যিক বাল্ব, বিমান ও টেলিগ্রাফ আবিষ্কারকের নাম জানে কী না। প্রায় সকলেই তাদেও নাম বলতে পারায় তিনি খুবই খুশি হন। শিশুদের প্রায় সকলেই ইংরাজি মাধ্যমের ছাত্র-ছাত্রী।
 
কালাম শিশুদের জিজ্ঞাসা করেন, তারা কে কী হতে চায়? অধিকাংশ বলে তারা বিজ্ঞানী অথবা ইঞ্জিনিয়ার হতে চায়। এক ছাত্র ও এক ছাত্রী রাজনীতিক হতে চাইলে তিনি এর কারণ জানতে চান। দুই শিক্ষার্থী তাকে জানান, তার দেশের সিস্টেমে আমূল পরিবর্তন করে আরো উন্নত করতে চায়।
 
তিনি বলেন, “আমার বাবা চেয়েছিলেন আমি ডাক্তার হই। মা চেয়েছিলেন আইসিএস (ইন্ডিয়ান সিভিল সার্ভিস) অফিসার। কিন্ত ১০ বছর বয়সে আমার প্রাইমারী শিক্ষক ‘আইয়ান’ আমার লক্ষ্য নির্ধারণ করতে সবচেয়ে বেশী প্রভাবিত করেন এবং আমি পদার্থবিদ্যা নিয়ে পড়তে শুরু করি।”

ছাত্র জীবনে তিনি খবরের কাগজ বিলি করেছেন বলে জানান।
 
কালাম বলেন, “প্রতিদিন আমরা যে কার্বনডাই অক্সাইড ছাড়ি, তা গাছ গ্রহণ করে আমাদের বিশুদ্ধ অক্সিজেন দেয়। তাই তিনি সারা জীবনে ৫টি করে গাছ লাগানোর জন্য শিশ্রদের শপথ করান।
 
এক কিশোর প্রশ্ন করে, ইরান পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করতে পারে কী না। কালাম বলেন, “এ নিয়ে বিশ্বে রাজনীতি রয়েছে। আসলে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার ভালো কাজে ব্যবহার হবে নাকি বোমা বানানোর কাজে ব্যবহার হবে তা রাজনৈতিক সিদ্ধান্ত। তবে একটি স্বাধীন দেশের অধিকার রয়েছে সিদ্ধান্ত গ্রহণ করার।”

অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকায় ভারতের হাইকমিশন।

সিরডাপের একটি অনুষ্ঠানে অংশ নিতে বুধবার ঢাকায় এসেছিলেন ভারতের সাবেক এই রাষ্ট্রপতি। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

বাংলাদেশ সময় : ২০০০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
কেজেড/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর, আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;    সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  Kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান