৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ১:৩৭ পিএম BDST banglanew24
04 Oct 2012   08:51:28 PM   Thursday BdST
E-mail this

অসুস্থ চিত্রনায়ক কায়েসকে আর্থিক সহায়তা প্রদান


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অসুস্থ চিত্রনায়ক কায়েসকে আর্থিক সহায়তা প্রদান

এক সময় চলচ্চিত্রের পর্দা কাঁপিয়েছেন তিনি। চলচ্চিত্রে তার অভিনয় দেখে দেশের মানুষ হাসত, কাঁদত, বেঁচে থাকার প্রেরণা খুঁজত। আজ তিনিই অসহায়। জীবন সায়াহ্নে শারিরীকভাবে গুরুতর সময় পার করছেন।

এক নামেই যার পরিচিতি তিনি হলেন শামসুদ্দিন কায়েস। আমাদের বাংলা চলচ্চিত্রের উন্নয়ন ধারায় যার অবদান অনেক।

দীর্ঘদিন ধরে অসুস্থ, অসহায় সময় পার করছেন তিনি। বৃহস্পতিবার ইমপ্রেস টেলিফিল্ম-এর পক্ষ থেকে বিনোদন পাক্ষিক আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি আব্দুর রহমানের নেতৃত্বে একদল সংবাদকর্মী শামসুদ্দিন কায়েস দেখতে তার মধুবাগের বাসায় যান।

তারা বরেণ্য শিল্পী কায়েসের শারিরীক অবস্থার খোঁজ-খবর নেন। এ সময় আনন্দ আলোর পক্ষ থেকে কায়েসকে ৫০ হাজার এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পক্ষ থেকে ৫০ হাজার, মোট এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অকস্মাৎ আর্থিক সহায়তা পেয়ে কায়েস আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “আজ আমার মনে হচ্ছে আমি একা নই। বেঁচে থাকার প্রেরণা খুঁজে পেলাম।” তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাচসাস ও আনন্দ আলো কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১২
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান