ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান সায়হাম টেক্সটাইল কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষীত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও একাউন্টে উল্লেখিত ব্যাংক একাউন্টে জমা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, সায়হাম টেক্সটাইল কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০১২ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছেন।
কোম্পানিটি আরও জানিয়েছে, ৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থবছরে সায়হাম টেক্সটাইল কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ৭৫ টাকা, শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২৯ দশমিক ৫০ টাকা ও শেয়ারপ্রতি নেট অপারেটিং কেশফ্লো ১ দশমিক ৪৫ টাকা।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৩
এসএনএইচ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর