ঢাকা: বিএনপি-জামায়াতপন্থি ২১৯ জন বিশিষ্ট নাগরিক গ্রামীণব্যাংক সম্পর্কে সরকারের নেওয়া পদক্ষেপের বিরোধিতা করে বিবৃতি দিয়েছেন।
আব্দুল হাই শিকদার ও রেদুয়ান হোসেন সাক্ষরিত এ যৌথ বিবৃতি বলা হয়, আমরা গভীর উদ্বেগ ও দুঃখ ভারাক্রান্ত চিত্তে লক্ষ্য করছি, বর্তমান সরকার একের পর এক নানা পদক্ষেপ গ্রহণ ও অধ্যাদেশ জারির মাধ্যমে দেশের একমাত্র নোবেলবিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণব্যাংককে নিজেদের কুক্ষিগত করে একে ধ্বংস করার জন্য মরিয়া হয়ে উঠেছে। পাশাপাশি আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার প্রবক্তা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ভাবমুর্তি বিনাশের জন্য প্রচার করছে নানা কুৎসা। এই অশুভ তৎপরতার সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে সরকারের উচ্ছিষ্টভোগী ও অনুগ্রহভাজন ৫১ জন বুদ্ধিজীবী। পত্র পত্রিকায় প্রকাশিত এই ৫১ বুদ্ধিজীবী গ্রামীণব্যাংক ও ড. ইউনুস সম্পর্কে যে সব কথা বলেছেন তা রুচি, শিক্ষা ও শিষ্টাচারবহির্ভূত। আমরা এই দায়িত্বহীন এবং একই সঙ্গে আত্মঘাতী বিবৃতির তীব্র নিন্দা জানাই। সরকার ও তাদের তল্পিবাহী লোকজনদের কর্মকাণ্ড সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাই। একইসঙ্গে গরীব মানুষের শ্রম ও ঘামে গড়ে ওঠা গ্রামীণব্যাংক রক্ষায় দেশবাসীকে এগিয়ে আসার অনুরোধ করছি।
বিবৃতিতে স্বাক্ষর করেন-
প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ, বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, প্রফেসর ডা. এম এ মাজেদ, প্রফেসর এম মনিরুজ্জামান মিঞা, প্রফেসর ড. তালুকদার মনিরুজ্জামান, মোহাম্মদ আসাফউদ্দৌলাহ, সাদেক খান, ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, প্রফেসর এস এম এ ফায়েজ, প্রকৌশলী মাহমুদুর রহমান, ড. মাহবুব উল্লাহ, প্রফেসর আফম ইউসুফ হায়দার, ড. ওয়াকিল আহমেদ, ড. খন্দকার মুস্তাহিদুর রহমান, ড. সদরুল আমিন, ড. তাজমেরী এস এ ইসলাম, ড. মোসলেহ উদ্দীন তারেক, আমানুল্লাহ কবীর, আলমগীর মহিউদ্দিন, প্রফেসর ড. মো: ইনামুল হক, প্রফেসর আলতাফ হোসেন, প্রফেসর আবু আহমেদ, রিয়াজ উদ্দিন আহমদ, রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, ড. রেজোয়ান সিদ্দীকী, ড. রাশেদুল হাসান, ইঞ্জিনিয়ার আনহ আখতার হোসেন, এ্যাডভোকেট মাহবুব হোসেন, এ্যাডভোকেট জয়নাল আবেদীন, আবদুল হাই শিকদার, ড. আব্দুর রহমান সিদ্দিকী, প্রফেসর একেএম আজহারুল ইসলাম, প্রফেসর ড. রফিকুল ইসলাম, প্রফেসর কেএএম শাহাদাত হোসেন মন্ডল, প্রফেসর ড. হাসান মোহাম্মদ, প্রকৌশলী কাজী এম. সুফিয়ান, এডভোকেট এসএম এবাদ উল্লাহ, ড. ইফতিখারুল আলম মাসুদ, প্রফেসর ড. একে ফজলুল হক ভুইঞা, প্রফেসর ড. মোহাম্মদ গোলাম রব্বানী, প্রফেসর ড. মোশাররফ হোসেন মিঞা, প্রফেসর ড. মোখলেছুর রহমান, ড. সুকোমল বডুয়া, ড. বোরহান উদ্দিন খান, ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ড. আবদুল করিম, ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, ডা. জাফর উল্লাহ, ড. রেজাউল করিম, ড. নুরুল আমিন, এ্যডভোকেট মাসুদ হোসেন রনি, এ্যাডভোকেট নাসিম আহমেদ, কামাল উদ্দিন সবুজ, সৈয়দ আবদাল আহমদ, ড. আবদুল লতিফ মাসুম, ড. সামসুল আলম, ড. সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক ড. শাহ মোহাম্মদ ফারুক, ড. জাহিদুল ইসলাম, ড. কামাল আহমদ চৌধুরী, লে. ক. (অব) আলী আহমেদ, কবি আল মুজাহিদী, খন্দকার মুনিরুল আলম, সঞ্জীব চৌধুরী, কবি হাসান হাফিজ, ড. আকতার হোসেন খান, ড. এম এ বাশার, ড. জেড এম তাহমিদা বেগম, ড. রুহুল আমিন, ড. শরীফ উদ্দিন, প্রফেসর সৈয়দ আবুল কালাম আজাদ, ড. আকা ফিরোজ আহমদ, ড. মোবাশ্বের মোনেম, ড. আবুল হাসনাত, ড. মোহাম্মদ শফিউল্লাহ, ড. আব্দুল আজিজ, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অধ্যাপক ডা. এ বায়েস ভুইয়া, প্রফেসর ডা. এম এ তাহের, প্রফেসর, ডা. এম এ মান্নান, অধ্যাপক ডা. মুবিন খান,ডা. এজেড এম জাহিদ হোসেন, জাহেদ চৌধুরী, ড. আব্দুল হাই সিদ্দিক, প্রফেসর সাইদুর রহমান, ড. আখতারুল ইসলাম চৌধুরী, ড. এবি এম সিদ্দিকুর রহমান নিজামী, আতাউর রহমান বিশ্বাস, মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, ড. লুতফর রহমান, ড. তাসলিমা মানসুর, ড. মোহাম্মদ সিরাজুল ইসলাম, ড. মোরশেদ হাসান খান, ড. এ এ মাহবুব উদ্দিন চৌধুরী, আতিকুল আলম, ড. মোহাম্মদ মইনুল ইসলাম, ড. জামাল উদ্দিন আহমেদ, ড. এম ফরিদ আহমেদ, ড. ওসমান ইমাম, ড. জাহাঙ্গীর আলম চৌধুরী, ড. মো: নুরুল ইসলাম, ড. জসিম উদ্দিন, ড. নুরজাহান সরকার, ড. ছগির আহমদ, ড. লায়লা নুর ইসলাম, ড. ইয়ারুল কবির, ড. মামুন আহমেদ, ড. মো: মোজাম্মেল হক, ড. মাহফুজুল হক, ড. আনোয়ারুল আজিম আখন্দ, ড. চৌধুরী মাহমুদ হাসান, ড. খলিলুর রহমান, ড. মো: আমজাদ হোসাইন, ড. সাহিদা রফিক, ড. মো: হায়দার আলী, প্রফেসর তাহমিনা আখতার, ড. সামসুদ্দিন আহমেদ, এ্যাডভোকেট আবদুল্লাহ হোসেন, প্রফেসর মুয়েজল ইসলাম, এ্যাড. আবুল কাশেম, এ্যাড. নাজমুস শাহাদাত, প্রফেসর আবুল হাশেম, প্রফেসর মো: নুরুল ইসলাম, প্রফেসর দেলোয়ার হোসেন, আতিকুর রহমান সালু (ইউএসএ), শামসুল আলম চৌধুরী (ইউকে), ড. কেএমএ মালিক (ইউকে), ড. জসিম আহমদ (ইউকে), মনজুর আহমেদ (ইউএসএ), মোহাম্মদ জয়নাল আবেদীন (ইউএসএ), শেখ মহিউদ্দিন আহমদ (আয়ারল্যান্ড), এ্যাড. এনামুল হক, রেজাউল করিম রাজু, ডা: মো: জাহাঙ্গীর, প্রফেসর মো: আশরাফুজ্জামান, প্রফেসর মো: আবদুল হামিদ, সর্দার মো: আবদুর রহমান, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন, প্রফেসর শাহ হাবিবুর রহমান, প্রফেসর এম নজরুল ইসলাম, প্রফেসর আসমা সিদ্দিকা, ড. সৈয়দা আফরোজা মামুন, এ্যাড.পারভেজ জাহেদী, অধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রফেসর মো: শামীম খান, প্রফেসর মো: শহিদুর রহমান, প্রফেসর এনামুল হক, প্রফেসর ফজলুল হক, ডা: নাজিব ওয়াদুদ, প্রকৌশলী কাজী মো: সুফিয়ান, ক্যাপ্টেন এম এন সাফা, এ্যাড. মো: কবির চৌধুরী, প্রফেসর ড. নুরুল মোস্তফা, ড. মোহসিন জিল্লুর করিম, প্রফেসর আবদুন নুর, ড. আবুল কালাম আজাদ, প্রফেসর আ ন ম মনির আহমদ, মোহাম্মদ মাফরুহি সাত্তার, প্রফেসর আবুল কাশেম চৌধুরী, প্রফেসর সিদ্দিক আহমেদ চৌধুরী, প্রফেসর আতিকুর রহমান, প্রফেসর ড. মোজাফ-র আহমদ চৌধুরী, প্রফেসর কে এম গোলাম মহিউদ্দিন, প্রফেসর আ ক ম আবদুল কাদের, ড. ফরিদ আহমদ সোবহানী, হেলাল হুমায়ুন, প্রফেসর আনোয়ার হোসেন, ড. মো: শামীম উদ্দিন খান, প্রকৌশলী মো: মাহফুজ, প্রকৌশলী মো: মালেক, প্রকৌশলী কাজী মেজবাহ, প্রকৌশলী মোসলেহউদ্দিন, প্রকৌশলী আল আমিন, ডা. ইফতেখার লিটন, ডা. বেলায়েত হোসেন, ড. মোহাম্মদ আবদুর রব, ডা. আবদুল মোতালেব, ডা. জসিম উদ্দিন, ডা. বদিউল আলম, ডা. গোলাম মতুূজা, ডা. আবুল কাশেম, এ্যাডভোকেট জহুরুল আলম, প্রকৌশলী মাসুদুল হক খান, প্রকৌশলী হাসান পারভেজ, প্রকৌশলী বিঝু বড়–য়া, প্রকৌশলী আরিফুল ইসলাম, সাংবাদিক অলিউল্লাহ নোমান, প্রকৌশলী মাসুম আহমেদ, এস এম গালিব, প্রকৌশলী হারুনুর রশিদ, প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী শাহ আমানত বাদল, প্রকৌশলী তারেক মোহাম্মদ জাহাঙ্গীর, ডা. আবু সাইদ, প্রফেসর রকিব উদ্দিন, প্রফেসর মাযহারুল হান্নান, কৃষিবিদ এম এ আজিজ, এ্যাড. এস আর ফারুক, প্রকৌশলী আরিফুল ইসলাম, এহতেশামুল হক শাওন, কামরুল মুনির, ডা. আকতারুজ্জামান, ড. খন্দকার আফতাব হোসেন, সোহরাব হোসেন, আসাদুজ্জামান, এ্যডভোকেট কাজী মনিরুল হুদা, রেদুয়ান হোসেন।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১২
আরএম/এমএমকে; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com