৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১:৪৬ পিএম BDST banglanew24
21 Jun 2012   07:34:50 PM   Thursday BdST
E-mail this

চট্টগ্রামে দুর্ঘটনায় যুবকের মৃত্যু, সড়ক অবরোধ


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বন্দর থানার মাইলের মাথা এলাকায় ট্রলি চাপায় বাদশা নামে এক যুবকের মৃত্যুর পর উত্তেজিত জনতা প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পরে পুলিশ ও র‌্যাবের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক বাদশা স্থানীয় একটি গার্মেন্টসের শ্রমিক বলে স্থানীয়রা জানালেও পুলিশ কর্মকর্তারা তার পরিচয় নিশ্চিত করেননি।

নগর পুলিশের বন্দর জোনের উপ-সহকারী কমিশনার মো. শহীদুল্লাহ বাংলানিউজকে জানান, নগরীর মাইলের মাথার ব্যারিস্টার সুলতান আহমেদ ডিগ্রি কলেজের সামনে দ্রুতগামী একটি ট্রলির চাপায় আনুমানিক ২৮ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় ওই যুবক রাস্তা পার হচ্ছিলেন।

ঘটনাটি দেখে ওই এলাকার শত, শত মানুষ সড়কে অবস্থান নেয়। তারা বিভিন্ন গাড়ি ভাঙচুরের চেষ্টা করেন। এসময় সিইপিজেডের সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।  

খবর পেয়ে দ্রুত র‌্যাব ও পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছায়। তারা জনসাধারণকে দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আশ্বস্ত করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

এরপর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে আবারও যানবাহন চলাচল শুরু হয়।

স্থানীয় ৪৪ নম্বর পূর্ব হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, রোটারিয়ান মো.ইলিয়াস বাংলানিউজকে জানান, পতেঙ্গা অভিমুখী দ্রুতগামী ট্রেইলরের চাপায় যুবক বাদশা’র মৃত্যুর পর স্থানীয় লোকজন রাস্তায় নেমে আসে। পুলিশ ও স্থানীয় গণ্যমান্য লোকজন উত্তেজিত লোকজনকে শান্ত করেন বলে জানান তিনি।

এদিকে আধাঘণ্টা ধরে সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর, পতেঙ্গা অভিমুখী বিভিন্ন যানবাহন ও মূল নগরী অভিমুখী শত, শত যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

অবরোধ প্রত্যাহারের পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময় : ১৮ ৫২ ঘণ্টা, জুন, ২১, ২০১২
আরডিজি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান