১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৫:৩৫ পিএম BDST banglanew24
05 Feb 2013   02:52:15 PM   Tuesday BdST
E-mail this

জামিন পেলেন মোশাররফ-ফেরদৌস


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পদ্মাসেতু প্রকল্পে পরামর্শক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলার আসামি সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (নদী শাসন) কাজী ফেরদৌসের জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন।

জামিন মঞ্জুরের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন সংশ্লিস্ট আদালতের পেশকার মো. ইফতেখার। এর আগে আসামিদের জামিনের শুনানি করেন ঢাকা বারের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক মহানগর পিপি এহসানুল হক সমাজি। জামিনের বিরোধিতা করেছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশারফ হোসেন কাজল।

উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর দুপুর ১টা ৫০ মিনিটে হাইকোর্ট থেকে বের হয়ে আসামীরা গণপূর্ত ভবনের সামনে এলে  উইং কমান্ডার মো. তাহিদুল ইসলামের নেতৃত্বে দুদকের একটি দল তাদের আটক করে।

গত ১৭ ডিসেম্বর পদ্মাসেতু প্রকল্পে কানাডিয়ান কোম্পানি এসএনসি-লাভালিনকে পরামর্শক হিসেবে কাজ পাইয়ে দিতে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার হওয়া সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াসহ সাতজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

সাত আসামির মধ্যে চারজন স্থানীয় ও বাকি তিনজন বিদেশি।

স্থানীয় অপর দুই আসামি হচ্ছেন-  সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবের এবং  ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালট্যান্ট লিমিটেডের (ইপিসি) উপ-পরিচালক মো. মোস্তফা।

এছাড়া তিন বিদেশি আসামির সবাই হচ্ছেন কানাডার নাগরিক। তারা হলেন- এসএনসি লাভালিনের সাবেক পরিচালক (আন্তর্জাতিক প্রকল্প বিভাগের) মোহাম্মদ ইসমাইল, সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ ও কেভিন ওয়ালেস।

বাংলাদেশ সময় : ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৩
এমআই/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান