১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৬:৪৮ পিএম BDST banglanew24
25 Jun 2012   11:10:26 PM   Monday BdST
E-mail this

ইংল্যান্ডে বিয়ে, ফ্রান্সে রিসিপশন


বিনোদন ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইংল্যান্ডে বিয়ে, ফ্রান্সে রিসিপশন

হলিউডের আলোচিত তারকা জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি ডায়মন্ড রিং বদলের মাধ্যমে বাগদানের কাজটি সেরেছেন চলতি বছরের এপ্রিলে। সেসময়ই তারা জানিয়েছিলেন, শিগগিরই বিয়ের কাজটিও সেরে ফেলতে চান। এখনও দিন-তারিখ নির্ধারণ না করলেও তারা সিদ্ধান্ত নিয়েছেন একেবারেই ঘরোয়া আয়োজনে ইংল্যান্ডের উইন্ডসর রেজিষ্ট্রি অফিসে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন।


ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলি দুজনই অনাড়ম্বরভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে একমত হয়েছেন বলে তাদের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। তারা দুজনই একমত হয়েছেন বিয়ের তারিখটি নিজেদের মাঝেই গোপন রাখবেন। উইন্ডসর রেজিষ্ট্রি অফিসে ছয় সন্তান আর পরিবারের সদস্যদের অংশগ্রহণে পিট-জোলির বিয়ে কাজটি সারবেন। মিডিয়া, বন্ধু-বান্ধব আর শুভানুধ্যায়িদের নিয়ে পরবর্তীতে ফ্রান্সের প্যারিসে একটি রিসিপশন অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনাও রয়েছে তাদের।

ব্র্যাড পিটের ইচ্ছে ছিল বাহামার মনোরম সৈকতে বিয়ের অনুষ্ঠানটি আয়োজনের। কিন্তু ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলি দুজনই বর্তমানে ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন যুক্তরাজ্যে। এদিকে সন্তানরাও নাছোড়বান্দার মতো বার বার তাদের বিয়ের তাগিদ দিচ্ছেন। তাই চটজলদি ইংল্যান্ডেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আগামী মাসের যে কোনো দিনে অনুষ্ঠিত হতে পারে বহুল আলোচিত এই বিয়ে।

বিয়ের পর শুটিংয়ের কাজ শেষ করে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিবেন তারা। ফ্রান্সের প্যারিসে নিজেদের বাড়িতে জমকালো রিসিপশন পার্টির আয়োজনের ইচ্ছে আছে পিট-জোলির।

বাংলাদেশ সময় ২২১৫, জুন ২৫,২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় প্রধান, বিনোদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান