জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে অপহরণ করে কয়েকজন তরুণ। অপহরণকারীরা নিজেরাও মোশাররফের ভক্ত, কিন্তু প্রেমিকার প্ররোচণায় কাজটি করে তারা। অপহরণের কারণটা তারা মোশাররফ করিমকে জানিয়ে দেয়। প্রিয় অভিনেতাকে খুশি করতে নানারকম চেষ্টা চালায় তারা। এদিকে, অপহরণের খবরটি মিডিয়াতে প্রকাশ হয়ে গেলে তুমুল হৈ চৈ পড়ে যায়। এরকম একটি গল্প নিয়ে নির্মাণ হয়েছে নাটক ‘অপহরণের পর’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হাসান মোরশেদ।
এতে মোশাররফ করিম অভিনেতা মোশাররফ করিম হিসেবেই অভিনয় করেছেন। এছাড়াও এতে অভিনয় করেছেন দীপা খন্দকার, আনিসুর রহমান মিলন, ইন্তেখাব দিনার, নাদিয়া, মাজনুন মিজান প্রমূখ। মোশাররফ করিমের স্ত্রী জুঁই করিমও নাটকটিতে অভিনয় করেছেন। অন্যসব অভিনেতা-অভিনেত্রী স্বনামে অভিনয় করেছেন এ নাটকে।
২৫ জানুয়ারি রাত ১২ টা ২ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।
বাংলাদেশ সময় : ১২২১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৩
জিআর