৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৯:০৬ এএম BDST banglanew24
28 May 2012   01:54:05 PM   Monday BdST
E-mail this

পশ্চিমবঙ্গে বজ্রপাতে নিহত ১২


কলকাতা ব্যুরো
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা : প্রচণ্ড দাবদাহের পর তুমুল বৃষ্টি হয়েছে কলকাতাসহ পশ্চিমবঙ্গ রাজ্যের বেশ কয়েকটি জেলায়। বিভিন্ন এলাকায় বজ্রপাতে নিহত হয়েছেন ১২ জন৷ এর মধ্যে বর্ধমানে ৯ জন ও মালদার হবিবপুরে ৩ জন নিহত হয়েছেন বাজ পড়ে৷

রোববার বিকেল ৪টায় বর্ধমানে বৃষ্টি শুরু হয়৷ সঙ্গে ছিল ঝড়ো হাওয়া৷ টানা এক ঘণ্টা বৃষ্টি হওয়ার পর স্বাভাবিক ভাবেই নামে তাপমাত্রা। মন্তেশ্বর, কাটোয়া, মঙ্গলকোট, কালনাসহ বিভিন্ন এলাকায় বাজ পড়ে নিহত হয়েছেন ৯ জন৷

আহত ৬ জনকে ভর্তি করা হয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালে৷ জেলা শাসক ওঙ্কার সিংহ মিনা জানান, যে সব এলাকায় বাজ পড়েছে, সেই সব এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণসামগ্রীসহ দল পাঠানো হয়েছে৷

এছাড়া বৃষ্টি হয় উত্তরবঙ্গের মালদা জেলায়ও৷ বেলা ১টা নাগাদ বৃষ্টি শুরু হয়৷ জেলার সর্বত্র বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়৷ গত কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা ৪০ থেকে ৪৬ ডিগ্রিতে ওঠানামা করছিল।   

ঝমঝমে বৃষ্টি নামে কলকাতা এবং তার আশপাশেও। এক ধাক্কায় তাপমাত্রা কমে অনেকটাই৷ বিকেলের পর থেকেই আকাশ ছিল মেঘলা৷ সন্ধ্যার পর আকাশে মেঘের ঘনঘটা৷ তার পর শহর ও শহরতলীজুড়ে বৃষ্টি শুরু হয়, সঙ্গে ছিল ঝড়ের দাপট৷

গত কয়েকদিন ধরেই কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গে তাপমাত্রা ছিল ঊর্ধ্বমুখী৷ সঙ্গী ছিল তাপপ্রবাহ৷ অস্বস্তিসূচক তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি৷

বাংলাদেশ সময় : ১৩১৫ ঘণ্টা, মে ২৮, ২০১২
আরডি/সম্পাদনা : বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান