সাতক্ষীরা: সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদী থেকে বৃহস্পতিবার অজ্ঞাতপরিচয় (৪২) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামনগরের নওয়াবেকী এলাকায় খোলপেটুয়া নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, নিহতের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছেন ওসি।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মে ৩১, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর