১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৩:১১ পিএম BDST banglanew24
12 Nov 2012   08:39:18 AM   Monday BdST
E-mail this

পশ্চিমবঙ্গে বাংলাদেশি কিশোরীকে গণধর্ষণ


কলকাতা ব্যুরো
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: এবার গাড়ি থেকে নামিয়ে এক বাংলাদেশি কিশোরীকে গণধর্ষণের ঘটনা ঘটলো পশ্চিমবঙ্গে। স্থানীয় সুত্রে জানা গেছে, বসিরহাটের কাছে একটি গ্রামে অবস্থিত নিজের দিদির বাড়িতে বেড়াতে এসেছিলেন বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা ওই কিশোরী। শনিবার রাতে দিদি, জামাইবাবু ও অন্যান্য আত্মীয়দের সঙ্গে দেশে ফেরার পথে বাংলাদেশ সীমান্তবর্তী ভাদুড়িয়া গ্রামে ওই কিশোরীকে ৫ দুষ্কৃতীকারী ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।

কিশোরীটির পারিবারিক সূত্রে থানায় অভিযোগ করা হয়,  ভাদুড়িয়া গ্রামে তাদের গাড়িটি আটকায় ৫ দুষ্কৃতীকারী। এরপর ওই কিশোরীকে গাড়ি থেকে নামিয়ে একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কিশোরীর চিৎকারে তারা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

রোববার কিশোরীর পরিবারের তরফে স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিশোরীকে ভর্তি করা হয়েছে বসিরহাট মহকুমা হাসপাতালে।

জেলা পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ৫ অভিযুক্তের নাম জানা গেছে। এরা হল গোলাম মোস্তাফা, বাবু সর্দার, মঈদুল মণ্ডল, সুহান গাজি এবং পুঁতে গাজি। অভিযুক্তরা সবাই সীমান্তে চোরাচালানের সঙ্গে যুক্ত। তাদের ধরার জন্য অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১২
আরডি
সম্পাদনা:রাইসুল ইসলাম,নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান