৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৩:৫৮ এএম BDST banglanew24
15 Sep 2012   04:39:07 PM   Saturday BdST
E-mail this

শিল্পনীতি বাস্তবায়নে সরকার সব কিছুই করবে: শিল্পমন্ত্রী


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শিল্পনীতি বাস্তবায়নে সরকার সব কিছুই করবে: শিল্পমন্ত্রী
ছবি: মোশাররফ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জনগণের জীবনের মানোন্নয়নে বর্তমান সরকার শিল্পায়নকে অগ্রাধিকার দিচ্ছে বলে বলেছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এ লক্ষ্যে বর্তমান সরকার বহুল আলোচিত শিল্পনীতি ঘোষণা করেছে। তা বাস্তবায়ন করতে যা যা করা দরকার সরকার তাই করবে।

শনিবার দুপুরে রাজধানীর পুরান ঢাকার টিপু সুলতান রোডে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) কারিগরি সহায়ক একটি বই ও সিডি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, শিল্প প্রসারের স্বার্থে সরকার সব কিছু করতে রাজি। এজন্য তিনি মালিক সমিতি ও মালিকসহ সংশ্লিষ্টদের সহযোগিতা চান।

এ সরকারের যুগোপযোগী কিছু যুগান্তকারী সিদ্ধান্তের কারণে দেশের অটোমোবাইল শিল্পের দ্রুত প্রসার ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, এ শিল্পকে আরো উন্নয়নের লক্ষ্যে জাপানের মিতসুবিসি কোম্পানির সঙ্গে বাংলাদেশ সিডান কার সংযোজনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে দেশীয় হাল্কা প্রকৌশল খাত লাভবান হবে।

দিলীপ বড়ুয়া বলেন, টেকসই শিল্পায়নের জন্য পরিবেশবান্ধব জাহাজ ভাঙ্গা শিল্পখাত অপরিহার্য। এ লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় থেকে শিগগিরই উদ্যোগ নেওয়া হবে। দেশীয় উদ্যোক্তাদের স্বার্থে সরকার পর্যায়ক্রমে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প পার্ক স্থাপনের দাবিও বাস্তবায়ন করা হবে ।

তিনি আরো বলেন, শিল্প বিপ্লবের জন্য  অটোমোবাইল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) পরিচালক  ড. এহসানুল করিম।

লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিটাক’র মহাপরিচালক মো. আব্দুর মতিন এনডিসি, জাইকার কারিগরি উপদেষ্টা ইয়োশিয়াকি ফুজিটাসহ লাইট ইঞ্জিনিয়ারিং মালিক সমিতির নেতারা।  

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘন্টা, সেপ্টেম্বর ১৫, ২০১২
এনএম/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান