১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ২:৩৩ এএম BDST banglanew24
Robi an AXIATA company
14 Feb 2013   12:49:48 PM   Thursday BdST
E-mail this

শিবিরের হামলায় নিহত: মরদেহে আনা হচ্ছে শাহবাগে


ইশতিয়াক হুসাইন ও ইসমাইল হোসেন
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শিবিরের হামলায় নিহত: মরদেহে আনা হচ্ছে শাহবাগে
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণজাগরণ চত্বর থেকে:  শিবিরের হামলায় নিহত অগ্রণী ব্যাংকের প্রধান শাখার কর্মচারী জাফর মুন্সির মরদেহ শাহবাগের গণজাগরণ মঞ্চে আনা হচ্ছে সন্ধ্যায়।
 
বুধবার শিবির ক্যাডাররা অগ্রণী ব্যাংকের মতিঝিলের দিলকুশায় প্রধান শাখার লিফটম্যান মো. জাফর মুন্সির (৪৫) ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে বিকেলে ভর্তি করা হয় ধানমন্ডির গ্রিনলাইফ হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সেখানে তার মৃত্যু হয়।
 
অগ্রণী ব্যাংকের প্রধান শাখার এক কর্মকর্তা জানান, জাফরের লাশ ঢাকা মেডিকেলে ময়না তদন্ত শেষে  দিলকুশায় জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে সন্ধ্যার দিকে সরাসরি শাহবাগে নিয়ে আসা হচ্ছে। সেখানে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে।

জাফরের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গঙ্গাদর্জি গ্রামে। তার বাবার নাম খোরশেদ আলী।

নিহতের বড় ভাই শাহাবুদ্দিন জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ব্যাংকের সামনে দাঁড়ানো অবস্থায় লোহার অ্যাঙ্গেল দিয়ে শিবিরের লোকেরা উপর্যুপরি মাথায় আঘাত করেন তাকে।

পরে আশঙ্কাজনক অবস্থায় শাহাবুদ্দিন ও ব্যাংক কর্মকর্তারা তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।

অগ্রণী ব্যাংকের প্রধান শাখার কর্মকর্তারা জানান, শিবির ক্যাডাররা ব্যাংকের সামনে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে লাগানো ব্যানার ছিড়ে ফেলতে গেলে জাফর বাধা দেন। এ সময় তাকে ব্যাপক মারধর করেন জামায়াত-শিবিরের লোকজন। উপস্থিত জনতা সে সময় শিবিরের চারজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছিলেন।

জাফরের চাচা একই ব্যাংকের কর্মচারী (জমাদার) তোতা মিয়া বাংলানিউজকে জানান, জাফরের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি প্রায় এক বছর ধরে এই ব্যাংকে চাকরি করছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৩
এমআইএইচ/আইএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান