৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ১২:৫৫ পিএম BDST banglanew24
21 Jul 2012   05:15:23 PM   Saturday BdST
E-mail this

সেরা ফর্মে নেই সাঁতারু রাইস


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সেরা ফর্মে নেই সাঁতারু রাইস

লন্ডন: বেইজিং অলিম্পিকে মেয়েদের সাঁতারের তিনটি স্বর্ণ জেতেন অস্ট্রেলিয়ার স্টেফানি রাইস। লন্ডনে তাকে আগের ফর্মে নাও দেখা যেতে পারে। চোটের সঙ্গে সখ্য গড়ে উঠায় নিজেকে ফেভারিট হিসেবে দেখছেন না ২৪ বছর বয়সী এই সাঁতারু।

প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে রাইস বলেন, ‘মুক্ত মনে লন্ডন যাচ্ছি। কারণ এরকম প্রস্তুতি আগে কখনো নেইনি। তারপরও নিজেকে শতভাগ উজার করে দেওয়ার চেষ্টা করবো। আমি নিশ্চিত নই বেইজিংয়ের মতো সাফল্য পাবো কি না। তাই বলে বলছি না, এখন জয়ের জন্য চেষ্টা করবো না।’

বেইজিংয়ে সাঁতারের ব্যক্তিগত মিডলের ২০০ ও ৪০০ মিটারে স্বর্ণ জয়ের পাশাপাশি ৪ী৪০০ মিটার ফ্রিস্টাইল রিলেতেও সোনা জেতেন রাইস। কিন্তু কাঁধের চোটের জন্য লন্ডন অলিম্পিকে নিজেকে সেভাবে প্রস্তুত করতে পারেননি। বলেন, ‘সবকিছু মিলেই আমার ক্যারিয়ার। সাঁতারে এপর্যন্ত আমার যা অর্জন সেজন্য আমি গর্বিত। যদি এর সঙ্গে কিছু যোগ করতে পারি তবে দারুণ হবে।’

অতীতের রেকর্ডের কারণে প্রতিযোগিতায় আন্ডারডগ হিসেবে বিবেচিত হবেন না রাইস। বিষয়টি স্বীকার করে ২৪ বছর বয়সী এই সাঁতারু বলেন, ‘এটা আমার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। প্রচ- চাপের মধ্যে আমার দারুণ কিছু অর্জন রয়েছে। তাই বলে এমন কিছু করতে পারবো না যেটা আমি এর মধ্যেও করিনি।’

এ বছর পারফরমেন্সের উত্থানপতন হলেও বেইজিংয়ের মতো নিজেকে গড়ে তুলার চেষ্টায় নিমগ্ন রাইস। বলেন, ‘ফাইনালে যেতে পারলেই খুশি আমি। যদি কোনো পদক না পাই তবুও। এটা কোনো ব্যাপার নয়। কারণ এমন অভিজ্ঞতার মধ্যদিয়েই আমার মানসিকতা তৈরি হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

প্রথম টেস্ট: ইংল্যান্ড-নিউজিল্যান্ড, তৃতীয় দিন (বিকাল ৪টা)

আইপিএল: কিংস ইলেভেন পাঞ্জাব-মুম্বাই ইন্ডিয়ান্স (বিকেল ৪.৩০টা)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-চেন্নাই সুপার কিংস (রাত ৮.৩০টা)

 

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান