ইন্টারন্যাশানাল থিয়েটার ইনস্টিটিউট আইটিআই বাংলাদেশ কেন্দ্রের আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক নাট্যোৎসব। ২৭ মে থেকে এ নাট্যোসব চলবে ৩ জুন পর্যন্ত। আইটিআই বাংলাদেশ কেন্দ্রের আয়োজনে ঢাকায় এই নিয়ে আয়োজন করা হলো আন্তর্জাতিক নাট্যোৎসব। উৎসবে দেশ-বিদেশের নাট্যপ্রদর্শনী ছাড়াও আরো থাকছে সেমিনার ও কর্মশালা।
২৭ মে রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় আনুষ্ঠানিকভাবে ঢাকা আন্তর্জাতিক নাট্যোৎসবের উদ্বোধন করবেন অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইটিআইয়ের প্রেসিডেন্ট রামেন্দু মজুমদার।
সংস্কৃতি মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় এবারের আন্তর্জাতিক নাট্যোৎসবে চীন, সংযুক্ত আরব আমিরাত এবং ভারতের দু’টি দলসহ বাংলাদেশের ২১টি নাট্যদলের নাটকসহ সব মিলিয়ে ২৫টি নাটক এ প্রদর্শিত হবে।
আন্তর্জাতিক এই নাট্যোৎসবে প্রতিদিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে নাট্যপ্রদর্শনী।
বাংলাদেশ সময় ০০২৫, মে ২৭, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক