৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১:৪২ পিএম BDST banglanew24
19 Aug 2012   01:11:45 AM   Sunday BdST
E-mail this

শনিবার মধ্যরাতেও ব্যস্ত মানুষ ঈদের কেনাকাটায়


আবু তালহা, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শনিবার মধ্যরাতেও ব্যস্ত মানুষ ঈদের কেনাকাটায়

ঢাকা: সারা বছরের প্রতীক্ষিত ঈদের আর মাত্র ১দিন বাকি। ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তেও যেন কেনাকাটা শেষ হচ্ছেনা ঢাকাবাসীর।

ইফতারির পর এ  শপিংমল ও শপিংমল ঘুরে রোজার এক মাস ধরে চলছে মূল কেনাকাটা। তারপরও মনে হয়, কী যেন কিনতে বাদ পড়ে গেছে। সে কারণে একমাস ধরে সন্ধ্যার পর ঢাকা মহানগরীবাসী ছুটে বেরিয়েছেন। এখন চলছে শেষমুহূর্তের কেনাকাটা। তাই, মধ্যরাতেও ঢাকার শপিংমলগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ করা গেল শনিবার দিন পেরিয়ে মধ্যরাতেও।

আনুষাঙ্গিক কেনাকাটা করতে ঈদের একদিন আগেও নিউমার্কেটে ভিড় করেছেন তরুণ-তরুণীরা। এদিকে,পোশাকের সঙ্গে মিলিয়ে মনের মতো নেইল পলিস, লিপস্টিক, আই-লাইনার, আইশ্যাডো, কানের দুল, চুড়ি এবং আংটি কিনতে তরুণীরা ভিড় জমাচ্ছেন কসমেটিকস ও গহনার দোকানে।

ছেলেরা আবার ভিড় জমাচ্ছেন ঈদের নতুন পোশাকের সঙ্গে মিলিয়ে ব্রেসলেট, লকেট, আংটি কিনতে জেন্টস অর্নামেন্টসের দোকানে।

আকাশ সংস্কৃতির প্রভাবে ভারতীয় ছোট-বড় তারকাদের স্টাইলের পোশাক দিয়ে সাজানো হয়েছে  শপিংমলগুলো। তবে এবার বাদ পড়েনি আমাদের দেশীয় সংস্কৃতির পোশাকও। বিভিন্ন ফ্যাশন হাউসে তরুণদের ভিড় করে কেনাকাটা করতে দেখা গেল।।

কোথাও কোথাও দেখা গেল, প্রিয় তারকাদের অভিনয়ের হাল আমলের পোশাকের ডিজাইনগুলো থেকে চোখ সরছে না তরুণ-তরুণীদের। পোশাকগুলো অভিনয়ের বাইরে পরুক বা না পরুক, ভক্তরা সেই পোশাকের আদলে তৈরি পোশাক পরে তারকা সাজে সাজিয়ে তুলছেন নিজেদের।

ছেলেদের পোশাকের মধ্যে বাজারে রয়েছে- দাবাং শার্ট, ওয়ানটেড টি-শার্ট, বডিগার্ড শার্ট, রাউডি রাথোর এবং সালমান ব্রেসলেট। বাদ পড়েননি রাজনীতিবিদরাও। তারকাদের নামের পাশাপাশি রয়েছে ওবামা শার্টও।
মেয়েদের পোশাকের মধ্যে রয়েছে- এজেন্ড বিনোদ, তেরি মেরি শাড়ি, পেহেলি নাজার শাড়ি, মাজাক্কালি, ঝিলিক, টাপুর-টুপুর, এক থা টাইগার সালোয়ার কামিজ এবং শাড়ি। কেবল পোশাকই নয়, মেয়েদের জুতোতেও জায়গা করে নিয়েছে বলিউড তারকাদের ছোঁয়া। এর মধ্যে রয়েছে মাজাক্কালি জুতা, কোলাবেরি জুতা, খুশি চপ্পল ইত্যাদি। এমনকী শিশুরাও খুঁজছে তাদের প্রিয় ডোরেমন গেঞ্জি এবং ডোরেমন জুতা।

পাশাপাশি এখনও চাহিদা কমেনি আমাদের দেশীয় সংস্কৃতি হিমু পাঞ্জাবির। হুমায়ূন আহমেদপ্রেমীরা হিমুর মধ্যে তাঁকে বাঁচিয়ে রাখতে এখনও কিনে চলেছেন হলুদরঙের হিমু পাঞ্জাবি। কেউ কেউ আবার আসছেন, বাজারে নতুন কোনো পছন্দের ডিজাইন এসেছে কিনা তা দেখতে। কেনাকাটার উদ্দেশ না থাকলেও পছন্দের কোনো কিছু চোখে পড়ামাত্রই কিনে নিয়ে যাচ্ছেন আরেক শপিংমলে।

শেষ দিনের কেনা-বেচা সম্পর্কে জানতে চাইলে নিউমার্কেটের ফ্যাশন পয়েন্টের বিক্রেতা মো. সেলিম বাংলানিউজকে জানান, ঢাকার বাইরে যারা ঈদ করবেন,তাদের কেনাকাটা অনেক আগেই শেষ হয়ে গেছে।এখন যারা কিনছেন তারা সবাই ঢাকাতেই ঈদ করবেন। কেবল তরুণ-তরুণীরাই এখন আসছেন কেনাকাটা করতে।

এদিকে, এখন পচণ্ড ব্যস্ত নিউমার্কেট এলাকার দোকানবিহীন দর্জিদের।শার্টের ঝুল ঠিক করা, প্যান্টের পা ছোট করা ইত্যাদি নিয়ে এখনও ব্যস্ত তারা। কথা বলার সময় নেই।

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১২
এটি/ সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান