১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৫:৫৯ এএম BDST banglanew24
26 May 2012   09:03:05 PM   Saturday BdST
E-mail this

লিটারপ্রতি ৩ টাকা বাড়লো মিল্ক ভিটার দাম


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
লিটারপ্রতি ৩ টাকা বাড়লো মিল্ক ভিটার দাম

সিরাজগঞ্জ: মিল্ক ভিটার তরল দুধের বিক্রি মূল্য লিটারপ্রতি ৩ টাকা বাড়ানো হয়েছে। একইসঙ্গে খামারীদের চার দশমিক শূন্য শূন্য স্ট্যান্ডার্ড ননীযুক্ত দুধের ক্রয়মূল্য লিটারপ্রতি ১ টাকা বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বর্ধিত মূল্য শনিবার থেকে সারা দেশে কার্যকর করা হয়েছে।

মিল্ক ভিটার ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হাসিব খান তরুণ শনিবার দুপুরে বাংলানিউজকে জানান, দেশে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলসহ পরিবহন খরচের পাশাপাশি গো-খ্যাদ্যের দাম বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী মিল্ক ভিটার এর আগের পাইকারি বিক্রি মূল্য লিটারপ্রতি ৫২ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৫৫ টাকা এবং সে অনুপাতে খুচরা মূল্য ৫৫ টাকার স্থলে ৫৮ টাকা করা হয়েছে।

অন্যদিকে, খামারীদের উৎপাদিত চার দশমিক শূন্য শূন্য স্ট্যান্ডার্ড ননীযুক্ত দুধের ক্রয়মূল্য লিটারপ্রতি ৩৯ টাকার স্থলে ১ টাকা বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে।

হাসিব খান তরুণ আরও জানান, দেশে বেসরকারিভাবে দুগ্ধ উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রাণ ও ব্র্যাক ডেইরি ফার্ম গত ১০ মে থেকে একই হারে দুধের ক্রয় ও বিক্রয় মূল্য নির্ধারণ করেছে।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মে ২৬, ২০১২
সম্পাদনা: সাইফুল ইসলাম, কান্ট্রি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান