৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৪:২৩ পিএম BDST banglanew24
18 Sep 2012   12:34:10 PM   Tuesday BdST
E-mail this

বেফাঁস কথা বলে আবারও ফাঁসলেন রমনি


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বেফাঁস কথা বলে আবারও ফাঁসলেন রমনি

ঢাকা: যুক্তরাষ্ট্রের দরিদ্র জনগোষ্ঠীর  প্রতি অবজ্ঞাসূচক মন্তব্য করে আবারও সমালোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী মিট রমনি।

সম্প্রতি ফাঁস হওয়া একটি ভিডিও চিত্রে দেখা গেছে রমনির তার প্রতিদ্বন্দ্বী বারাক ওবামার সমর্থক ভোটারদের ‘পরনির্ভরশীল’ বলে উল্লেখ করে সব কিছুতেই রাষ্ট্রের প্রতি তাদের নির্ভরশীলতার তীব্র সমালোচনা করেন।

প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত একটি ব্যক্তিগত সান্ধ্যভোজে অংশ নিয়ে তিনি এ উক্তি করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

মাদার জোনস সাময়িকীতে প্রকাশিত ওই ভিডিওতে দেখা গেছে যে রমনি বলছেন, “ এরা (প্রেসিডেন্ট ওবামাকে সমর্থনকারী ৪৭ শতাংশ ভোটার) ঠিকমত আয়কর দেয় না। এরা আমাকে কখনই ভোট দেবে না।“

রমনি এসময় বলেন,“ তাদের উচিৎ বেঁচে থাকার জন্য নিজেদের দেখাশোনার দায়িত্ব নিজেরাই গ্রহণ করা, যা আমি কখনই তাদের বোঝাতে পারবো না।”

বর্তমানে যুক্তরাষ্ট্রের ৪৬ দশমিক ৪ শতাংশ লোক আয়কর দেন না। অপরদিকে ভিডিওটি ধারণের সময় জরিপ অনুযায়ী ওবামার প্রতি জনসমর্থন ছিলো ৪৭ শতাংশ।

রমনি আয়কর না দেওয়া এই বিপুল সংখ্যক মার্কিনীকে ইঙ্গিত করে বলেন, “তারা প্রেসিডেন্ট ওবামাকেই ভোট দেবেন যা-ই হোক না কেন।”

তিনি বলেন,“ তার (ওবামা) সঙ্গে যারা আছেন তারা সরকারের ওপর নির্ভরশীল। তারা বিশ্বাস করে তারা ক্ষতিগ্রস্ত, তারা বিশ্বাস করে তাদের দেখাশোনার দায়িত্ব সরকারের, তারা বিশ্বাস করে স্বাস্থ্যসেবা, খাদ্য, বাসস্থানসহ প্রয়োজনীয় সবকিছু নিশ্চিত করাই সরকারের দায়িত্ব।”

এদিকে এ ভিডিও ফাঁসের পর নিজের প্রচারণা শিবিরে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হলেও রমনি অবশ্য আত্মপক্ষ সমর্থন করে বলেছেন ভিডিওতে তার মন্তব্য যথাযথভাবে উপস্থাপিত হয়নি। তবে তিনি ভিডিওতে দেওয়া বক্তব্য অস্বীকারও করেননি।

উদারপন্থী অনুসন্ধানী সাময়িকী `মাদার জোনস`-এ প্রচারিত এ ভিডিও সম্পর্কে তিনি বলেন, “আমি একই ধরণের কথা এর আগেও জনসমক্ষে বলেছি।”

অপরদিকে ওবামার শিবির রমনির এ বক্তব্যকে লুফে নিয়েছে। ভিডিওটি ফাঁস হওয়ার পর দেওয়া প্রতিক্রিয়ায় ওবামার প্রচারণা শিবিরের ব্যবস্থাপক জিম মেসিনা এক বিবৃতিতে বলেন, “দেশের অর্ধেক জনগোষ্ঠীকে তুচ্ছ তাচ্ছিল্য করে সব আমেরিকানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা অনেকটাই কঠিন।”

এদিকে ভিডিওটি প্রকাশের ব্যাপারে মাদার জোনস সাময়িকী কর্তৃপক্ষ জানিয়েছে তহবিল সংগ্রহের জন্য আয়োজিত একটি ব্যক্তিগত ডিনার পার্টিতে অংশ নিয়ে এ বেফাঁস মন্তব্য করেন রমনি।

এদিকে রমনির এসব বেফাঁস মন্তব্যের কারণে সর্বশেষ জনপ্রিয়তা জরিপে ওবামার প্রতি সমর্থন আরও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। এ মুহূর্তে ওবামার প্রতি ভোটারদের সমর্থন ৪৯ শতাংশ। পক্ষান্তরের রমনিকে সমর্থন দিচ্ছেন ৪৬ শতাংশ ভোটার।

ওবামা ও রমনি আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করবেন।

বাংলাদেশ সময়:১২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম,নিউজরুম এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর  jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান