৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৭:২২ পিএম BDST banglanew24
25 Nov 2012   09:54:40 PM   Sunday BdST
E-mail this

বিশেষজ্ঞ মত

চট্টগ্রামে ফ্লাইওভারের দরকার নেই: সুভাষ বড়ুয়া


মো.মহিউদ্দিন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণের মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি দাবি করে নগর পরিকল্পনাবিদ সুভাষ বড়ুয়া বলেছেন, সিডিএ`র ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত ছিল আত্মঘাতি।

বহদ্দারহাটসহ নগরীতে সিডিএ`র নির্মাণাধীন সব ফ্লাইওভারের কাজ বন্ধের দাবি জানিয়ে ফাইওভার নির্মাণের বদলে সড়ক প্রসস্তকরণ এবং রিক্সার জন্য আলাদা লেন করার পক্ষে মত দিয়েছেন তিনি।

নগরীর বহদ্দারহাটে সিডিএর নির্মাণাধীন ফাইওভারের ৩টি গার্ডার ধসে পড়ে শনিবার রাতে ১৪ জনের মৃত্যু ও প্রায় অর্ধশতাধিক আহত হয়। এ ঘটনার প্রতিক্রিয়া জানতে সুভাষ বড়ুয়ার মুখোমুখি হলে তিনি এসব কথা বলেন।

এ মৃত্যুকে অবহেলা জনিত কারণে মানুষ হত্যা (ক্রিমিনাল অকারেন্স) বলে আখ্যায়িত করে প্ল্যানার্স ফোরাম ফর চিটাগং এর সদস্য স্থপতি সুভাষ বড়ুয়া বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) লোকবল সংকটের পাশাপাশি অভিজ্ঞ কোন ইঞ্জিনিয়ার নেই।

দুর্বল অনভিজ্ঞ লোক দিয়ে কেমন করে সিডিএ এ ধরনের বড় প্রকল্প হাতে নেয়ায় বিস্ময় প্রকাশ করেন তিনি বলেন, ‘অভিজ্ঞ লোক ছাড়া কেমন করে এতো বড় প্রকল্প হাতে নেয় জানিনা।’

দুর্ঘটনার জন্য সিডিএকে দায়ি করে স্বাধীন ও উচ্চক্ষমতা সম্পন্ন একটি তদন্ত কমিটির দাবি জানান এ স্থপতি।

‘চট্টগ্রামে যানজট নিরসনের জন্য ফ্লাইওভার নির্মাণের মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। এখানে ফ্লাইওভার নির্মাণের কোন প্রয়োজন নেই।’  

তিনি বলেন, ফ্লাইওভার করে আমাদের কোন লাভ হবে না। পৃথিবীতে কোন দেশে ফ্লাইওভার করে যানজট নিরসন হয়নি। বিশ্বের অনেক দেশে এখন ফ্লাইওভার খুলে ফেলছে বলে দাবি করেন তিনি।

‘যানজট নিরসনে সড়ক প্রশস্ত করণ ও ট্রাফিক সিগন্যাল উন্নয়নের মাধ্যমেই যানজট নিরসন সম্ভব।’

নগর পরিকল্পনায় সিডিএ চেয়ারম্যান কোন আইন মানছেন না অভিযোগ করে তিনি বলেন, নগরীতে যে কোন কিছু করার আগে হিসাব করে করতে হবে। কিন্তু সিডিএ চেয়ারম্যান নিজের ইচ্ছায় প্রকল্প নিচ্ছেন।

‘তিনি (সিডিএ চেয়ারম্যান) বিষেশজ্ঞদের তথ্য ভিত্তিক কোন কথাই মানছেন না। প্রথম থেকেই আমরা চট্টগ্রামে ফ্লাইওভার নির্মাণের বিরোধিতা করে আসছি।’

কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণ স্থায়ী কোন সমাধান নয়।

ফ্লাইওভার নির্মাণের সময় সড়কে যে ধরণে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষনের প্রয়োজন ছিল তা ছিল বহদ্দারহাট ফ্লাইওভারের নিচের সড়কে ছিল না। এ খাতে নিশ্চয় বরাদ্দ ছিল। সে টাকা গেল কোথায় ?

এর আগে এ ধরণের ঘটনায় সিডিএর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জনগণ জানার অধিকার রাখে উল্লেখ করে সুভাষ বড়ুয়া বলেন, আগে একটি দুর্ঘটনা ঘটেছিল। সেখানে তদন্ত কমিটি কি রিপোর্ট দিয়েছে তা আমরা কেউ জানি না।

একই ঘটনার পুনরাবৃত্তির সিডিএ`র দায়িত্বহীনতাকে দায়ি করেন এ নগর পরিকল্পনাবিদ।

বাংলাদেশ সময়: ২১ ৪০ঘন্টা, নভেম্বর ২০১২
এমইউ/আরডিজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান