 |
ঢাকা: রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে বুধবার অনুষ্ঠিত হলো এক্সিম ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)।
সভায় ৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণী, নিরীক্ষিত স্থিতিপত্র ও লাভ-লোকসান হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা করে তা গ্রহণ করা হয়।
সেই সঙ্গে ওই বছরের জন্য ১৪ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।
সভায় পরিচালক নির্বাচন/পুননির্বাচন করা হয়। এছাড়াও পরবর্তী বার্ষিক সাধারণ সভা পর্যন্ত নিরীক্ষক নিয়োগ দেওয়া হয়।
সভায় উপস্থিত শেয়ারহোল্ডাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।
ব্যাংকের প্রতিটি কার্যক্রমে সহযোগিতা করার জন্য তিনি শেয়ারহোল্ডাদের ধন্যবাদ জানান।
অন্যান্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল মান্নান এমপি, পরিচালনা পর্ষদের সদস্য একেএম নূরুল ফজল বুলবুল, মো. হাবিবুল্লাহ ডন, মো. নূরুল আমীন ফারুক, মোহাম্মদ ওমর ফারুক ভুইয়া, মো. শহীদুল্লাহ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন নাসিমা আক্তার, মো. নজরুল ইসলাম স্বপন, জুবায়ের কবির, মেজর (অব.) খোন্দকার নূরুল আফছার, লে. কর্নেল (অব) সিরাজুল ইসলাম, মো. ফখরুল ইসলাম মজুমদার, রঞ্জন চৌধুরী, খোন্দকার মোহাম্মদ সাইফুল আলম, আব্দুল্লাহ আল জহির স্বপন, স্বতন্ত্র পরিচালক মুহাম্মদ সিকান্দার খান, ব্যবস্থাপনা পরিচালক মু. ফরীদ উদ্দীন আহমাদ, ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া ও কোম্পানি সেক্রেটারি মো. গোলাম মাহবুব।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর