১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১১:২০ পিএম BDST banglanew24
14 Aug 2012   05:58:13 PM   Tuesday BdST
E-mail this

অ্যাঞ্জেলিনা জোলি ও ব্রাড পিটের বিয়ে ১৮ আগস্ট


ইশতিয়াক হোসেন লাবিব
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অ্যাঞ্জেলিনা জোলি ও ব্রাড পিটের বিয়ে ১৮ আগস্ট

হলিউডের দীর্ঘদিনের লাভবার্ড অভিনেতা ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি গত এপ্রিলে তাদের বাগদান পর্বটি শেষ করেছিলেন। সেই সময় দু’জনই ঘোষণা দিয়েছিলেন বিয়ের পর্বটিও শেষ করবেন চলতি বছরের নভেম্বরে। তবে নভেম্বর পর্যন্ত ধৈর্য্য ধরে রাখতে পারলেন না তারা। পিট ও জোলির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আগামী ১৮ আগস্ট শনিবার বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তারা।

অবশ্য নভেম্বর আসার তিনমাস আগেই বিয়ের পিঁড়িতে বসা প্রসঙ্গে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেননি জোলি ও পিট। তবে ঘণিষ্ঠ সূত্রের বরাতে হলিউডের সবাই জেনে গেছে, আসছে শনিবারে তারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।

হলিউড সংশ্লিষ্টদের মতে, এই সেলিব্রিটি জুটি বিয়ের আনুষ্ঠানিকতা গোপনেই শেষ করতে চান বলে মুখ খুলেননি বর-কনে ব্র্যাড ও জোলি। আর তাই গোপনেই বিয়ের সবরকম প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

একটি সূত্র জানিয়েছে, জোলি-পিটের বিয়ের আনুষ্ঠানিকতার পর্বটি তাদের ফ্রান্সের বাসভবনে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রয়োজনীয় অনুমোদন চেয়ে স্থানীয় মেয়রের কাছে পৌঁছে গেছে আবেদনও। মেয়র বলছেন, “মনে হয় আগামী শনিবারেই তারা বিয়ে করবেন বলে জানিয়েছিলেন।” তবে রহস্য করে মেয়র আরও বলে, “শেষমুহূর্তে সিদ্ধান্ত বদলাতেও পারেন তারা।”

এদিকে আমেরিকার ডেইলি সান এ বিষয়ে জানিয়েছে, ব্র্যাড পিটের বাবা-মা ছেলের বিয়ে উপলক্ষ্যে এরই মধ্যে ফ্রান্সের বাড়িতে পৌঁছে গেছেন। বিয়ের নানা উপকরণ, খাবার আর বিভিন্ন ধরণের শ্যাম্পেনের একের পর এক চালান প্রতিদিনই তাদের বাড়িতে আসছে।

অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট তাদের কাছের কয়েকজনকে বিয়েতে আমন্ত্রণ জানিয়েছেন। তবে আমন্ত্রিত অতিথিদের কাছে বিয়ের তারিখটি গোপন রাখার অনুরোধও জানান তারা। এই সেলিব্রিটি জুটির পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে অতিথি তালিকায় অর্šÍভুক্ত রয়েছেন জর্জ ক্লুনি। তাদের বিয়ের আনুষ্ঠানে  যোগ দেওয়ার জন্য প্রখ্যাত ফ্যাশন  ডিজাইনার রবার্ট প্রকোপও ফ্র্যান্সের টিকিট কেটেছেন। এই ডিজাইনারের ডিজাইন করা আড়াই লাখ ডলারের ডায়মন্ড-প্লাটিনাম আংটির মাধ্যমেই তাদের বাগদান সম্পন্ন হয়েছিল।

এদিকে, জোলি-ব্রাডের বিয়ের অনুষ্ঠান নিয়ে ফ্রান্সের ভিলেজ অফ করেনসের ডেপুটি ক্যলচারাল সেক্রেটারি প্যাট্রিক মরেজচি জানিয়েছেন, ফ্রান্সের নিয়ম অনুযায়ী সকল বিয়ে স্থানীয় টাউন হলে করতে হয়। ধর্মীয় বিয়ে ছাড়া অন্য কোনো বিয়ের আয়োজন বাড়িতে করার অনুমতি নেই।

কেউ কেউ তাই মনে করছেন, ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিয়ের আনুষ্ঠানিকতা বাড়িতে না হয়ে স্থানীয় টাউন হলেও সম্পান্ন হতে পারে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ১৪ আগস্ট, ২০১২
সম্পাদনা: আহসান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান