৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৫:৪৬ এএম BDST banglanew24
15 Nov 2012   06:59:53 PM   Thursday BdST
E-mail this

ভারতে পেট্রোলের দাম ৯৫ পয়সা কমছে


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বৃহস্পতিবার রাত থেকে ভারতে পেট্রোলের দাম লিটারে ৯৫ পয়সা করে কমানো হচ্ছে। বর্তমানে দেশটির রাজধানী দিল্লিতে পেট্রোল বিক্রি হচ্ছে ৬৮.১৯ রুপি লিটারে যা সরকারি সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার মধ্যরাত থেকে ৯৫ পয়সা কমে হবে ৬৭.২৪ রুপি।

ভারতের প্রধান জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল সংবাদমাধ্যমকে জানায়, ওএমসি (অয়েল মার্কেটিং কোম্পানিজ) লিটারপ্রতি (স্থানীয় কর বাদে) প্রেট্রোলের দাম ৯৫ পয়সা কমিয়েছে। এর ফলে পেট্রোলের দাম কমে দিল্লিতে হবে ৬৭.২৪ রুপি, মুম্বাইতে ৭৩.৫৩, চেন্নাইতে ৭০.৫৭, কলকাতায় ৭৪.৫৫, হায়দ্রাবাদে ৭৩.৭৩ ও ব্যাঙ্গালোরে ৭৪.২২ রুপি।

প্রসঙ্গত, গত অক্টোবরের ২৯ তারিখে দিল্লি সরকার ডিলারদের (পাম্প মালিকদের) কমিশন বৃদ্ধির সূত্রে লিটার প্রতি পেট্রোলের দাম ২৯ পয়সা বাড়ানো হয়েছিল। এ নিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে কিছুটা অসন্তোষ দেখা দিয়েছিল তখন।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ১৫ নভেম্বর, ২০১২
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান