৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১২:১৬ পিএম BDST banglanew24
20 Oct 2012   06:01:13 PM   Saturday BdST
E-mail this

মডেল মৌয়ের বডিগার্ড নিয়োগ!


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মডেল মৌয়ের বডিগার্ড নিয়োগ!

জনপ্রিয় মডেল মৌয়ের একজন বডিগার্ড নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছে একটি প্রাইভেট কোম্পানি। রাস্তায় সেই বিজ্ঞাপন দেখে কৌতুহলী হয়ে গ্রাম থেকে শহরে আসেন সাব্বির।

এমনিতেই তিনি মৌয়ের খুব ভক্ত । তারপর আবার বডিগার্ড হওয়ার সুযোগ পেলে তো কোন কথাই নেই। ছুটে যায় বিজ্ঞাপনদাতা কোম্পানির অফিসে।

নিয়োগের শর্ত অনুযায়ী বেশ কিছু টাকাও দেন কোম্পানিকে। শুধু তিনি নন, তার মতো আরো তিনজন একই কাজ করেন। তাদেরকে মৌয়ের বাসার ঠিকানা দেয়া হয়।

কিন্তু চাকুরীর ইন্টারভিউয়ের দিন কোম্পানির কাউকেই খুঁজে পান না তারা। মানুষের সরলতা ও দুর্বলতার সুযোগ নিয়ে প্রতারণা করার এই গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম  Ôবডিগার্ড’।

মীর সাব্বিরের রচনা ও পরিচালনায় এ টেলিফিল্মের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, অলিউল হক রুমি, মাসুদ মহিউদ্দিন, মুক্তা হাসান প্রমুখ।

এটি ঈদের তৃতীয় দিন দুপুর তিনটায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ২০,২০১২
এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান